1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
পরিকল্পিত, বাসযোগ্য বাণিজ্যিক নগরী গড়তে,খসড়া মাস্টার প্ল্যান নিয়ে মতবিনিময়, : সিডিএ চেয়ারম্যান তরুণদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটালেন চেয়ারম্যান প্রার্থী এহেতেসাম মুনি। এ সময় তরুণদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত,বিভিন্ন উদ্যোগ গ্রহন স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ। নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক দেশের নিউজ। অনলাইন, ই-পেপার ও প্রিন্ট সংস্করণ। আইসিইউ থেকে বের হলেন নিরাপদ খুলনা চাই ও সাংবাদিক ও বিএপির নেতা ও বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের দালের ও বিএনপি নেতা ফুলতলা উপজেলার আহবায়ক আহসানুল হক লন্ডন। নারীূদের প্রতারনার ফাঁদে ফেলার অন্যতম সিন্ডিকেট এর মুলহোতা ” বিল্লাল ফারদিন। কর্ণফুলি মইজ্জারটেকে টোকেন বিহীন নতুন ফাঁদে সিএনজি চালকরা ইসলামী ব্যাংকে সংঘর্ষের ইস্যুতে মইজ্জারটেক সড়ক অবরোধ।

খুলনা ফুলতলা উপজেলায় ফুলতলা পথের বাজার বণিক সমিতির নির্বাচনে ফলাফল,

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৭২৫ বার পড়া হয়েছে

খুলনা ফুলতলা উপজেলায় ফুলতলা পথের বাজার বণিক সমিতির নির্বাচনে ফলাফল, রুহুল কুদ্দুস লস্কর সভাপতি ও মফিজুর রহমান সাধারণ, সম্পাদক নির্বাচিত

নিউজ :দৈনিক দেশের নিউজ : বিশেষ প্রতিনিধি :মোঃ নাসির উদ্দীন গাজী।
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫,পথের বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ২৪ নভেম্বর সোমবার অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং তা বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এজেন্টসহ অন্যান্যদের উপস্থিতিতে ভোটগণনা হয়। এরপর ঘোষণা করা হয় কাঙ্ক্ষিত নির্বাচনের, ফলাফল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকের মো. রুহুল কুদ্দুস লস্কর ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে গোলাপফুল প্রতীকের মোহাম্মদ মফিজুর রহমান ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, পথের বাজার বণিক সমিতির মোট ১৩টি পদের মধ্যে ৪টি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৯টি পদের বিপরীতে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে ১২২ ভোট পেয়ে জয়লাভ করেন মো. রুহুল কুদ্দুস লস্কর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনারস প্রতীকের হুমায়ুন কবির, তার প্রাপ্ত ভোট ১০৯। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মফিজুর রহমান, তার প্রতীক ছিল গোলাপ ফুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন গরুরগাড়ি প্রতীকের সোহেল ফরাজি। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তালাচাবি প্রতীকের মো. শরিফুল ইসলাম (১৭৩) ও ডাব প্রতীকের মো. মকবুল হোসেন (১২১)। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দোয়াত প্রতীকের মো. রাজা গাজী (১০৯) ও মাছ প্রতীকের মো. কুদ্দুস ফরাজী (১০১)। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোরগ প্রতীকের মো. রানা আকুঞ্জি (১৩৯)। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন হাতপাখা প্রতীকের মো. জসিম সরদার (১৩৪)। প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গাভী প্রতীকের মো. নাঈম (১০৪)। সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪ জন হলেন মো. রায়হান শেখ, আবু সাঈদ শেখ, মো. রানা ও মো. ফেরদৌস মিনা।

পথের বাজার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মশিউর রহমান জানান, ঐতিহ্যবাহী পথের বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে বাজারের মোট ২৬৩ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ২৬১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে সকল প্রার্থীর উপস্থিতিতে চলে ভোট গণনা ও ফলাফল ঘোষণা।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন মো. মামুন মোরশেদ, মো. জাহাঙ্গীর হোসেন খোকা, বোরহান সরদার। নিউজ দেখুন দৈনিক দেশের নিউজ অনলাইন সহ ই-পেপার পএিকা নিউজ দেখুন সঠিক তথ্যের অনুসন্ধানের সঠিক নিউজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট