1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪২ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে, নিউজ -দৈনিক দেশের নিউজ,
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫,
খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় পরামর্শ দিতে চীনের চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) বুধবার রাত ১০টা ১২ মিনিটে তারা এভারকেয়ারে পৌঁছান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলকে স্বাগত জানান সাবেক সচিব আব্দুল খালেক। বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তায় দলটিকে হাসপাতালে আনা হয়,১১ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারর শারীরিক অবস্থা এখনো উদ্বেগজনক। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। আজ সকালেই বিএনপি চেয়ারপারসনের চিকিৎসাসহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল ঢাকায় এসেছেন,
এর আগে এদিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যা ৭টার পর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা।দৈনিক দেশের নিউজ দেখুন ওয়েবসাইট ও অনলাইনে সহ ই-পেপার পএিকা নিউজ দেখুন সঠিক তথ্যের অনুসন্ধানের সঠিক নিউজ দেখুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট