1. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  2. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
Pinco apk login onlayn kazino oynamaq: Pinco-da hesabınıza daxil olmaq və oynamaq খুলনায় দিনেদুপুরে বিএনপি’র নেতাকে গাজী রফিক( ৩৫) গুলিতে নিহত,  খুমেক হাসপাতালের নতুন প্রজেক্ট ডিরেক্টর ডাঃ সালেহ পলাশ কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। হারানো বিজ্ঞপ্তি আমি হরষিত মন্ডল(২৭) পিতা নীহার রঞ্জন মন্ডল, মাতা কৌশল্যা মন্ডল, জাতীয় পরিচয়পত্র নং ৮৭০৪২৮৬৩৬১ ঠিকানা : ৫৭, গ্রাম Jokerstar Casino Bonus: Sichern Sie sich Ihre Boni für Online-Casino Spiele ফুলতলা, খুলনা: ফুলতলা থানা পুলিশের আয়োজনে স্থানীয় সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর_রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ও ফুলতলা উপজেলা গ্রাম্য সালিশ পছন্দ না হওয়ার জন্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্টকে প্রাণনাশের হুমকি। ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে দুটি বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠান দুটি মিলনমেলায় পরিণত হয়।প্রথম পর্ব: খুলনায় দুই নাতি ও নানীর মর দেহ উদ্ধার,

বিরলে রাষ্ট্রীয় শোকে পতাকা উত্তোলন না করার কারণ জানতে চাওয়ায় সাংবাদিককে ধান্দাবাজ বললেন প্রধান শিক্ষক।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৪৮৯ বার পড়া হয়েছে

বিরলে রাষ্ট্রীয় শোকে পতাকা উত্তোলন না করার কারণ জানতে চাওয়ায় সাংবাদিককে ধান্দাবাজ বললেন প্রধান শিক্ষক।

নিউজ :দৈনিক দেশের নিউজ-  বিশেষ প্রতিনিধি–মোঃ সাইফুল ইসলাম।

ঠিক শোকে মুহ্যমান যখন পুরো জাতি, তখন শোক পালন না করায় এ সম্পর্কে বক্তব্য নিতে যাওয়ায় ক্ষেপে উঠলেন এক প্রধান শিক্ষক। শুধু ক্ষিপ্ত হয়েই ক্ষান্ত হোননি বরং সাংবাদিকদের ধান্দাবাজ ও চান্দাবাজ বলে গালিগালাজ করতেও সামান্যতম দ্বিধাবোধ করলেন না তিনি। দিনাজপুরের বিরলের কাজীপাড়া উচ্চ বিদ্যালয়ে পতাকা উত্তোলন না করার বিষয়ে প্রধান শিক্ষকের নিকট মুঠো ফোনে জানতে গিয়ে প্রধান শিক্ষক হয়ে সাংবাদিকের ব্যাক্তিগত বিষয় নিয়ে চরম ঔধ্যত্বপূর্ণ কথোপকথন ওই প্রধান শিক্ষকের মানসিক ভারসাম্যহীনতা কি-না এ নিয়ে চলছে ব্যাপক গুঞ্জন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসন ও দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোকের ১ম দিন সাংবাদিকদের ধান্দাবাজ ও চান্দাবাজ বলে ৩১ ডিসেম্বর-২০২৫ বুধবার গালিগালাজ করায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে সাংবাদিক মহলে।
বুধবার বিকাল ৩.৩০ মিনিটে বিদ্যালয় চত্ত্বরে গিয়ে বিরল প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার উপজেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারেন বিদ্যালয়ে কোন পতাকা উত্তোলন করা হয়নি। এসময় তিনি সহকর্মী জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ লুৎফর রহমানকে সাথে নিয়ে বিদ্যালয় চত্ত্বরে অবস্থিত পতাকা স্ট্যানের ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করেন। এরপর প্রধান শিক্ষক এ বি এম মাহমুদুল কবীরকে তাৎক্ষণিকভাবে মুঠোফোনে না পেয়ে আবারো বিকাল ৫ টা ৩৩ মিনিটে সংবাদের বিষয়ে বক্তব্য গ্রহণের জন্য কল করলে খোঁজ নিয়ে তিনি পরে জানাবেন বলে ফোন কেটে দেন। পরে আবারো বিকাল ৫ টা ৫০ মিনিটে সাদেকুল ইসলাম কে ফোনকল করে প্রধান শিক্ষক এ বি এম মাহমুদুল কবীর বলেন আপনি আসেন নাই রে ভাই, আপনি ধান্দাবাজ আগে থেকেই ছিলেন। আমি আপনাকে দেখিনি, আমি আপনাকে বুঝা পাইছি। আপনার ছবিটা আমার রেকর্ড হইছে, দেখছেন তো। আপনি ওই আগে থেকেই ধান্দাবাজ ছিলেন। সাংবাদিকতা করেন ধান্দাবাজি করার জন্য আপনি আসছেন এখানে। ওই লেখাপড়া আপনার মধ্যে নাই। সাংবাদিকতা কিভাবে করতে হয় ওই লেখাপড়া আপনার মধ্যে নাই। আপনি জানেন না সাংবাদিক কি জিনিস। কোন জিনিসটা সাংবাদিককে ফোন দিতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে জানতে হয় আপনি সেটাই জানেন না।
আপনাকে ফোন দেয়া আমার অপরাধ হয়েছে কি স্যার জানতে চাইলে, তিনি জানান অপরাধ কেনো হবে। আপনাকে কোন বিষয়টা বললাম আমি, আমি বললাম আপনি যদি স্ট্যানবাই আমাকে ফোন দিতেন, একটা কথা বলার ইয়াটা থাকতো। আপনি বললেন স্যার আপনার ওখানে পতাকা উঠে নাই, আপনার ওখানে পতাকা নাই, আপনার বক্তব্যটা কি। এটা কথা হইলো আপনার, আপনাকে বলবো আমি। তিনি উল্টো প্রশ্ন করেন আপনি স্ট্যান ছিলেন ওখানে। আপনি যদি ওখানে স্ট্যান থেকে আমাকে ফোন দিতেন আর বলতেন আপনার এখানে পতাকা নেমে গেছে আপনার বক্তব্য দেন, তাহলে হতো। তখন আমি আপনাকে বলতাম। আপনি আসে ৫ টার সময় আমাকে বলতেছেন পতাকার বিষয়ে আপনার বক্তব্য কি?
আমি অফিসে এসে আমার সংবাদ লিখার পর আপনার বক্তব্য চাইতে পারি কি-না জানতে চাইলে তিনি আবারো বলেন, আপনি ধান্দাবাজি নিউজ করেন সেটা সবাই জানে। শুনেন আপনি টের পাইছেন যদি একটা ঝরে বক মরে, তবে আমি ধান্দা মারবো! আপনি গোটা বিরল থানার যতগুলি স্কুল আছে বসে বসে খোঁজ নিছেন। ফোনকল করে ধান্দাবাজি করছেন।
এ বিষয়ে কেউ কোনদিন বক্তব্য শুনতে চায়। একটা শোক দিবসের দিন পতাকা উঠছে কিনা ওইটা নিয়ে আপনি সংবাদ করতে চান। এটা ধান্দাবাজি ছাড়া আর কিছুই না। বললাম যে আমার স্কুলে ফুলটাইম পতাকা থাকে। আপনার প্রশ্ন শুনেই বুঝা যাচ্ছে আপনি একটা ধান্দাবাজ সাংবাদিক। আপনার ধান্দাগিরি বন্ধ হয়ে যাবে। এগুলো সংবাদ না। আপনি যেটা করেন এটা সংবাদ না। এটা চুলকায় ঘা করা, ধান্দা করা। আপনি কিভাবে সাংবাদিকতা করেন দেখে নিবো। আপনার সাংবাদিকতা ছুটাবো।
পরদিন অথ্যাৎ ০১/০১/২০২৬ইং রোজ- বৃহস্পতিবার বিদ্যালয়ে সকাল ৯.১৩ মিনিটে পতাকা উত্তোলন করা হলেও পতাকা উত্তোলনের যথাযথ নিয়ম মানা হয়নি। যার ভিডিও ফুটেজ সংরক্ষণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোড়ালো দাবি জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত বিরলের সাংবাদিকবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রাবেয়া খাতুন জানান, আমরা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মেইলে ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ৩ দিন রাষ্ট্রীয় শোক দিবস পালনের নির্দেশ দিয়েছি এবং পতাকা অর্ধনমিতকরণের নির্দেশ তো সরকারিভাবে দেয়া হয়েছে। সেটা পালন না করার তো কোন সুযোগ নেই। আমি আপনাদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম, অবশ্যই তার কাছে লিখিত জবাব চাওয়া হবে। পতাকা উত্তলন না করার বিষয়ে বক্তব্য চাওয়ায় সাংবাদিককে ধান্দাবাজ ও অকথ্য ভাষায় গালাগালি করা মোটেও ঠিক হয়নি, এ বিষয়ে আপনারা (সাংবাদিক) লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট