1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে চরমপন্থী দলের এক সদস্যের গুলিবিদ্ধ ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ, সোমবার খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে মোঃ আনোয়ার আলী সভাপতি এবং শেখ শান্ত ইসলাম সাধারণ সম্পাদক। প্রথম দফায় কৃষি কার্ড পাবেন ২৩ হাজার কৃষক, ফুলতলা সহ ৯ উপজেলা। খুলনার রায়েরমহল হামিদনগরে ৩ শতক জমি দখলচেষ্টার অভিযোগ: আদালতে মামলা, হত্যার হুমকিতে জিডি।  বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার। প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, খুলনা মেডিকেলের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে রোগীর চাপ, সীমিত এন্ডোস্কপি-কলোনোস্কপিতে বাড়ছে ভোগান্তি ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশের চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম বার্ষিকী তে শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলামের শুভেচ্ছা।সংগ্রামের সালাম ও প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা খুলনা ফুলতলা তীব্র বিদ্যুৎ লোডশেডিং,

অবশেষে জামিন পেলেন স্ত্রী সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দাম।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৬০ বার পড়া হয়েছে

অবশেষে জামিন পেলেন স্ত্রী সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দাম।

নিউজ-দৈনিক দেশের নিউজ বিশেষ প্রতিনিধি-শেখ শহিদুল ইসলাম মিঠু।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এর বাগেরহাট উপজেলার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম কে সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট,

বিচারপতি জে, বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভুইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন,

বর্তমানে যশোর জেলা কারাগারে বন্দি সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা এবং তাদের ৯ মাস বয়সী ছেলে শেজাত হাসানের মৃতদেহ গত শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ, পরদিন বিকেলে লাশবাহী গাড়িতে করে দুজনের লাশ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়, কারাফটকে স্ত্রী সন্তানের লাশ শেষবারের মতো দেখেন সাদ্দাম, ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয় স্ত্রী সন্তানের মৃত্যুতে সাদ্দামকে কেন প্যারোলো মুক্তি না দেয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে মানবাধিকার সংগঠনগুলো,

এর আগে ছয়টি মামলায় জামিন পেয়েছিলেন সাদ্দাম, সন্ত্রাসবিরোধী আইনে করা এই মামলায় নিম্ন আদালতে বিফল হওয়ার পর তার জামিন চেয়ে গত সপ্তাহে হাইকোর্ট আবেদনটি করা হয়,

জ্যৈষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ ডয়চে ভেলের কন্টেন্ট পাটনার দৈনিক দেশের নিউজকে বলেন সাদ্দামকে ২০২৫ সালের ৫ এপ্রিল গ্রেপ্তার করা হয়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রথম তাঁকে গ্রেপ্তার দেখানো হয়, এরপর আরেকটি মামলা দেওয়া দেয়া, যখনই জামিনের আদেশ কারাগারে পৌঁছাই তখনই আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়, এমন ছয়টি মামলায় তার জামিন হয়েছে, জামিনের পর গত বছরের ১৮ ডিসেম্বর সন্ত্রাস বিরোধী আইনের এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়, এটি হচ্ছে সপ্তম মামলা, সাঈদ আহমেদ বলেন, এই মামলার এজাহারে ৩৮ জনের নাম আছে, সাদ্দামের নাম নেই, অথচ এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় , এই মামলায় কেন তাকে নিয়মিত জামিন দেওয়া হয় না, সেই রুল দিয়ে হাইকোর্ট সাদ্দামকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে তার জামিন মনজুর করেছেন আদালত,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট