
সদর-৩ আসনের এমপি জাহাঙ্গীর আলমকে শ্রমিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা।
দৈনিক দেশের নিউজ, এর বিশেষ প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম। বিরল দিনাজপুর।
দিনাজপুর, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার): দিনাজপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ সৈয়দ জাহাঙ্গীর আলম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি নং-রাজ ২৪৫) এর নেতৃবৃন্দ।
ইউনিয়নের সভাপতি জনাব মোঃ আনোয়ারুল হকের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ সাদাকাতুল বারী (সাদা)-এর উপস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় নেতৃবৃন্দ শ্রমিকদের সার্বিক কল্যাণ, পরিবহন খাতের উন্নয়ন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মাননীয় সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। জাহাঙ্গীর আলম এমপি শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।