1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় আধুনিক জিয়া হল নির্মাণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন। দৈনিক দেশের নিউজ। অনলাইন সহ ই পেপার পএিকা নিউজ সহ দেশের নিউজ টিভি বাংলা চ্যানেল অনলাইন। রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক প্রতারক আহসান হাবিব এর পুরো ফ্যামিলি টাই যেন অপরাধ এর তুলিতে আকা একটি ক্রাইম মানচিত্র। বাংলাদেশের দুর্নীতি নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হওয়ায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা শঙ্কিত সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে একটি চিহ্নিত সিন্ডিকেট সারাদেশে পুলিশের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে মিথ্যা প্রোপাগান্ডা বিনিয়োগের নামে সর্বস্ব হারিয়ে, উল্টো প্রতারকচক্রের “মিথ্যা মামলার নির্মমতা” এবং প্রশাসনের ” মামলা বাণিজ্যের” নৃশংসতার শিকার আপডেট করাতে গালি দিচ্ছেন তবে অবশেষে সত্য তথ্য পাওয়া গেলে নাসির উদ্দীন গাজী এর অংশ বিশেষ তদন্তের অংশ হিসেবে ভিডিও অনেকেই তবে সঠিক তথ্যের অনুসন্ধানের সঠিক নিউজ তবে বিভিন্ন ধরনের গণমাধ্যমের এখন ধরা খেলেন জামাতের ইসলামের সংসদ সদস্য এমপি নজরুল ইসলাম। দৈনিক দেশের নিউজ অনলাইন সহ ই পেপার পএিকা সহ দেশের নিউজ টিভি বাংলা দৈনিক দেশের নিউজ বিনোদন মূলক অনুষ্ঠান নিউজ দেখুন পড়ুন অনলাইন সহ ই পেপার পএিকা নিউজ

খুলনা বাইপাস সড়কে সাংবাদিককে ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৯৪ বার পড়া হয়েছে

খুলনা বাইপাস সড়কে সাংবাদিককে ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।
দৈনিক দেশের নিউজ, বিশেষ প্রতিনিধি -মাহবুব বিশ্বাস।
খুলনা মহানগরীর বাইপাস সড়কে বালুবাহী ডাম্প ট্রাকের বেপরোয়া চলাচল আবারও জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত ৫ মার্চ বিকেল আনুমানিক সাড়ে তিনটার সময় এ সড়কে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে ফেরার পথে দৈনিক খুলনা অঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার মোসলেহ উদ্দিন তুহিন এক ভয়াবহ ঘটনার সম্মুখীন হন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে দুটি বালুবাহী ডাম্প ট্রাক বিপজ্জনকভাবে পাশাপাশি ওভারটেক করতে থাকে। এ সময় লবণচরা এলাকার মানুর বালুর বেডের একটি ডাম্প ট্রাক তাকে প্রায় চাপা দিয়ে ফেলার উপক্রম করে। প্রাণ বাঁচাতে তিনি বাধ্য হয়ে রাস্তার একেবারে পাশে সরে যান।

ঘটনার কারণ জানতে চাইলে ট্রাকটির ড্রাইভার ও হেল্পার তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি প্রদান করে। আরও উদ্বেগজনক বিষয় হলো, উক্ত ডাম্প ট্রাকটির কোনো বৈধ নাম্বার প্লেট ছিল না।

পরবর্তীতে ঘটনার সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে সাংবাদিক মোসলেহ উদ্দিন তুহিন ট্রাকটির পিছু নিয়ে সংশ্লিষ্ট বালুরঘাট পর্যন্ত গেলে পথিমধ্যে ট্রাকটি থামিয়ে ড্রাইভার ও হেল্পার আবারও তাকে হুমকি প্রদান করে এবং কেন তাদের পিছনে যাওয়া হয়েছে তা নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা বাইপাস সড়কে বালুর বেডের ডাম্প ট্রাকগুলোর বেপরোয়া ও নিয়মবহির্ভূত চলাচলের কারণে প্রতি বছর অসংখ্য পথচারী, মোটরসাইকেল আরোহী ও সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটছে। এছাড়া অতিরিক্ত ভারী যানবাহনের কারণে সড়কের অবকাঠামো দ্রুত নষ্ট হয়ে পড়ছে, ফলে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এ ঘটনায় সাংবাদিক মোসলেহ উদ্দিন তুহিন তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং খুলনা বাইপাস সড়কে নাম্বার প্লেটবিহীন ও বেপরোয়া ডাম্প ট্রাকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানান।

সচেতন মহল মনে করছেন, অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট