1. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  2. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু। খুলনা ফুলতলায় প্রসূতি মৃত্যুর ঘটনায় অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে নাগরিক আন্দোলনের সংবাদ সম্মেলন। চায়ের দোকান থেকে ‘দ্রুত বিচার’: দায় কার, শাস্তি কার? ৩ নং আমরাগাছিয়া আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীর লড়াই এ এগিয়ে রয়েছেন জনাব সোহেল ফরাজি। ভয়ংকর এক প্রবাসী প্রতারক রাসেল আহমেদ। ( নেপথ্যে : ইউরোপ অস্ট্রেলিয়ার প্রতারক সিন্ডিকেট এর দুবাই জেলখাটা আসামি রাসেল এখন ঢাকার এজেন্ট ) খুলনায়- কয়রা ও পাইকগাছা উপজেলায় উপকূল এলাকায় জ্বালানি *তৈ*ল,পে*ট্র*ল,অ*ক*টে*ন এর ব্যাপক স*ঙ্ক*ট। খুলনায় মফস্বল প্রেসক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং নতুন অফিস উদ্বোধন সংসদ থেকে দ্বিতীয়বারের মত বিরোধী দলের ওয়াকআউট। নাগরিক আনদোলন, ফুলতলা, খুলনা এর সাপ্তাহিক আলোচনা সভার রিপোর্ট:

খুলনা ফুলতলায় প্রসূতি মৃত্যুর ঘটনায় অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে নাগরিক আন্দোলনের সংবাদ সম্মেলন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

খুলনা ফুলতলায় প্রসূতি মৃত্যুর ঘটনায় অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে নাগরিক আন্দোলনের সংবাদ সম্মেলন।

নিউজ-দৈনিক দেশের নিউজ, এর বিশেষ প্রতিনিধি-মোঃ নাসির উদ্দীন।

ফুলতলায় প্রসূতি মৃত্যুর ঘটনায় অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে নাগরিক আন্দোলনের সংবাদ সম্মেলন করেন। এই সামাজিক সংগঠনের

ফুলতলা, খুলনা | শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

আজ শনিবার বিকাল ৪টায় খুলনার ফুলতলায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে সম্প্রতি একজন প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে একটি কুচক্রী মহলের মিথ্যা অপপ্রচার, চিকিৎসকের ওপর ভিত্তিহীন দোষারোপ এবং অনৈতিক অর্থ দাবির তীব্র প্রতিবাদ জানানো হয়। নাগরিক আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক মো. টিপু সুলতান এই সংবাদ সম্মেলনটি আহ্বান করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোগীর জীবন রক্ষার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং অভিভাবকদের সাথে বিস্তারিত আলোচনার পর ‘নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি’ (LUCS) পদ্ধতি গ্রহণ করা হয়েছিল। দুর্ভাগ্যবশত, অস্ত্রোপচারের সময় ধরা পড়ে যে রোগীর জরায়ুতে একটি গুরুতর জন্মগত ত্রুটি ছিল, যা সচরাচর দেখা যায় না। এই ধরনের জটিলতায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও রোগীর বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ থাকে। জরায়ুর এই অস্বাভাবিকতা ও অভ্যন্তরীণ রক্তক্ষরণই রোগীর মৃত্যুর মূল কারণ হিসেবে চিকিৎসকরা চিহ্নিত করেছেন। এখানে চিকিৎসকের কোনো অবহেলা বা ভুল চিকিৎসার প্রমাণ পাওয়া যায়নি। বরং রোগীর জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। পেটের ভিতর ভ্রুণটি ইতিপূর্বেই মৃত ছিল, অপারেশন এর পর প্রসূতি মা সুস্থ আছেন এবং চিকিৎসক এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয় যে, এই দুঃখজনক মৃত্যুকে পুঁজি করে এলাকার একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা সংশ্লিষ্ট চিকিৎসকের সম্মানহানি করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে ও গণমাধ্যম কে ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং চিকিৎসকের কাছে পাচ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে ভুল চিকিৎসার দোহাই দিয়ে অপপ্রচার চালানোর হুমকিও দেওয়া হয়েছে।

নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ফুলতলার সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছি। কিন্তু একটি গোষ্ঠী ব্যক্তিগত হীন স্বার্থ চরিতার্থ করার জন্য মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলে সামাজিক অস্থিরতা তৈরি করছে। আমরা এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।”
তারা আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাই কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া যেন এই ভিত্তিহীন সংবাদ প্রচার না করা হয়, সে জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে। উক্ত অনুষ্ঠানে ফুলতলার স্থানীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। ভবিষ্যতে কেউ যেন এমন নীচ স্বার্থ উদ্ধারের জন্য মিথ্যার আশ্রয় নিতে না পারে, সে জন্য প্রশাসন ও এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের উদ্দেশ্যে “খুলনার সুনামধারী দৈনিক প্রবাহ নিউজ পোর্টাল এর প্রেসকার্ড এই অপ-সাংবাদিকের কাছে কিভাবে আসে” এমন প্রশ্ন ছুড়ে দেন। তিনি উক্ত সাংবাদিক এর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট