
মাদারীপুরে হত্যা মামলার পলাতক আসামির সাথে একই মন্চে ওসি আবুল কালাম আজাদ। এসপির নিকট দায় এড়িয়ে উল্টো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।
( নেপথ্যে : আসামির নিকট থেকে নিয়মিত মোটা অংকের মাসোয়ারা নিচ্ছে মাদারীপুর মডেল থানার ওসি এবং পরিদর্শক ( তদন্ত) মোহসীন।
নিউজ বিস্তারিত : মাদারীপুরে চান্চল্যকর আলমগীর হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি লাভলু হাওলাদার এর সাথে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্যের এক আলোচনা সভায় ওসি আবুল কালাম আজাদের ছবি ভাইরাল হয়। এ বিষয়ে তথ্য নিতে ঢাকা থেকে দেশ টিভির সাংবাদিক ওসিকে ফোন দিলে সে নানারকম অজুহাত দেখিয়ে উক্ত মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোহসীন এর উপর দায়িত্ব চাপিয়ে যায়, উপরোন্ত সাক্ষাতকার এড়াতে দেশ টিভির সাংবাদিক মাহবুব কে আর্থিক প্রলোভন দেখায়। পরবর্তী তে ওই সাংবাদিক জেলার পুলিশ সুপার কে বিষয়টি অবহিত করলে ওসি উল্টো সাংবাদিকের উপর মিথ্যা অভিযোগ দায়ের করে এসপির কাছে, তবে সুনির্দিষ্ট কোন প্রমাণ দেখাতে পারেনি।
এদিকে এ মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোহসীন এর সাথেও যোগাযোগ করেও ব্যর্থ হন ওই সাংবাদিক। খোজ নিয়ে জানা গেছে আসামি লাভলু হাওলাদার এর নিকট হতে ওসি আজাদ এবং তদন্ত মোহসীন প্রতিমাসে মোটা অংকের মাসোয়ারার বিনিময়ে ওই আসামি কে অবাধে ঘোরাঘুরি করার অবৈধ মাসোয়ারা লাইসেন্স দিয়ে রেখেছে।
বিষয়টি ইতিমধ্যেই আইজি বরাবর স্মারকলিপি আকারে পাঠানোর উদ্যোগ নিয়েছে বেশকিছু সংবাদ সংস্থা।