1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় আধুনিক জিয়া হল নির্মাণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন। দৈনিক দেশের নিউজ। অনলাইন সহ ই পেপার পএিকা নিউজ সহ দেশের নিউজ টিভি বাংলা চ্যানেল অনলাইন। রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক প্রতারক আহসান হাবিব এর পুরো ফ্যামিলি টাই যেন অপরাধ এর তুলিতে আকা একটি ক্রাইম মানচিত্র। বাংলাদেশের দুর্নীতি নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হওয়ায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা শঙ্কিত সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে একটি চিহ্নিত সিন্ডিকেট সারাদেশে পুলিশের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে মিথ্যা প্রোপাগান্ডা বিনিয়োগের নামে সর্বস্ব হারিয়ে, উল্টো প্রতারকচক্রের “মিথ্যা মামলার নির্মমতা” এবং প্রশাসনের ” মামলা বাণিজ্যের” নৃশংসতার শিকার আপডেট করাতে গালি দিচ্ছেন তবে অবশেষে সত্য তথ্য পাওয়া গেলে নাসির উদ্দীন গাজী এর অংশ বিশেষ তদন্তের অংশ হিসেবে ভিডিও অনেকেই তবে সঠিক তথ্যের অনুসন্ধানের সঠিক নিউজ তবে বিভিন্ন ধরনের গণমাধ্যমের এখন ধরা খেলেন জামাতের ইসলামের সংসদ সদস্য এমপি নজরুল ইসলাম। দৈনিক দেশের নিউজ অনলাইন সহ ই পেপার পএিকা সহ দেশের নিউজ টিভি বাংলা দৈনিক দেশের নিউজ বিনোদন মূলক অনুষ্ঠান নিউজ দেখুন পড়ুন অনলাইন সহ ই পেপার পএিকা নিউজ

খুলনায় আধুনিক জিয়া হল নির্মাণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন।

রফিকুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

খুলনায় আধুনিক জিয়া হল নির্মাণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন।

থুলনা জেলা বিশেষ প্রতিনিধিঃমোঃ রফিকুল ইসলাম

খুলনার শিববাড়ি মোড়ে দৃষ্টিনন্দন বহুমাত্রিক আধুনিক জিয়া হল নির্মাণ, গল্লামারী ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করা এবং শিপইয়ার্ড সড়ক ও সোনাডাঙ্গা বাইপাস সড়ক টেকসই ও মানসম্মতভাবে নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর শিববাড়ি চত্বরে ‘বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে এবং মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, খুলনার যেদিকে তাকানো যায়, সেদিকেই যেন ‘নাই’ আর ‘নাই’। বিভাগীয় শহর খুলনা দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। আন্দোলন-সংগ্রাম ছাড়া খুলনার কোনো দাবি আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই দলমত নির্বিশেষে খুলনাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে জিয়া হল ভেঙে ফেলে রাখা হয়েছে। অবিলম্বে আধুনিক নকশা প্রণয়ন করে দৃষ্টিনন্দন ও বহুমাত্রিক একটি আধুনিক জিয়া হল নির্মাণের কাজ শুরু করতে হবে। একই সঙ্গে গল্লামারী ব্রিজের নির্মাণকাজ দ্রুত শেষ করা এবং শিপইয়ার্ড সড়ক ও সোনাডাঙ্গা বাইপাস সড়ক টেকসই ও মানসম্মতভাবে নির্মাণের দাবি জানান তারা।

বক্তারা অভিযোগ করেন, একসময় শিল্প ও বাণিজ্যে সমৃদ্ধ খুলনা আজ অনেকটাই স্থবির হয়ে পড়েছে। বন্ধ শিল্প-কলকারখানা দ্রুত চালু করে স্থানীয় অর্থনীতিকে সচল ও গতিশীল করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে উত্থাপিত অন্যান্য দাবি

মানববন্ধন থেকে খুলনার উন্নয়নে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. খুলনা বিমানবন্দর অবিলম্বে নির্মাণ করা;
২. পাইপলাইনের মাধ্যমে খুলনায় গ্যাস সরবরাহ নিশ্চিত করা;
৩. মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং আকরাম পয়েন্টে গভীর সমুদ্রবন্দর স্থাপন;
৪. অর্থনৈতিক জোন স্থাপনের জন্য দ্রুত স্থান নির্ধারণ;
৫. খুলনায় মেরিন একাডেমি ও নবথিয়েটার নির্মাণ;
৬. রেলওয়ের অব্যবহৃত ২৭৩ একর জমি পরিকল্পিত উন্নয়নের আওতায় আনা;
৭. রূপসা রিভার ভিউ পার্ক নির্মাণ এবং খুলনা শহরের পরিধি বৃদ্ধি;
৮. খুলনা টেক্সটাইল মিলের অব্যবহৃত জায়গা পরিকল্পিতভাবে ব্যবহারযোগ্য করে গড়ে তোলা।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, খুলনাবাসী দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছে। এই বঞ্চনার আর অবসান না হলে ভবিষ্যতে খুলনার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির অধ্যাপক মো. মাহফুজুর রহমান, বিএনপি নেতা সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু ও এস এম আসাদুজ্জামান মুরাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নিজামউর রহমান লালু, সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, সাংবাদিক অধ্যাপক মো. আবুল বাসার ও মো. খলিলুর রহমান, ইসলামী আন্দোলন খুলনা মহানগরের সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, গণঅধিকার পরিষদের নেতা এইচ এম তাজুল ইসলাম, মো. ইমন শেখ ও রাকিব হাসান, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বিশিষ্ট নারী নেত্রী অধ্যক্ষ রেহানা আক্তার, সাবেক কাউন্সিলর মামনুরা জাকির খুকুমনি, আনজিরা খাতুন, আফরোজা জামান ও অ্যাডভোকেট শামিমা সুলতানা শিলুসহ অনেকে বক্তব্য দেন।

এ সময় নাগরিক ফোরামের মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ সারাফাত আলী দুলু, অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আলী, কেডিএসের সভাপতি আব্দুস সালাম আকন শিমুল, সাধারণ সম্পাদক মো. সবুর মোড়ল, ‘আমরা বৃহত্তর খুলনাবাসী’র সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচি, খুলনাস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতির আহ্বায়ক আল জামাল ভূঁইয়া, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সভাপতি মো. রাশেদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া উন্নয়ন কমিটির নেতা প্রকৌশলী সরদার রফিকুল আলম, বিশ্বাস জাফর আহমেদ, এস এম মুর্শিদুর রহমান লিটন, শেখ আরিফ নেওয়াজ, প্রকৌশলী সেলিমুল আজাদ, ইলিয়াস মোল্লা, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, এস এম মোর্শেদ উদ্দিন, ইদ্রিস আলী খান, অ্যাডভোকেট এস এম মারুফ আহমেদ, সৈয়দ নওসাদুজ্জামান পল্টু, অধ্যাপক এম এ মান্নান বাবলু, শামসুজ্জামান সঞ্চল, সুজনের সাধারণ সম্পাদক এস কে এম তাসাদুজ্জামান, খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, জামায়াত নেতা মো. জাহিদুর রহমান নাইম, মসিউর রহমান রমজান, ড. তাহিরুল আহসান ত্বহা, ডা. আবুল সাহেদ, রবিউল ইসলাম, জাফরি নেওয়াজ চন্দন, বিএল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব আসিফ ইকবাল, শহীদ জিয়া স্মৃতি সংসদ খুলনা মহানগরের সদস্য সচিব মল্লিক জাহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে খুলনার উন্নয়নবঞ্চনার অবসান এবং দীর্ঘদিনের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট