1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পরিকল্পিত, বাসযোগ্য বাণিজ্যিক নগরী গড়তে,খসড়া মাস্টার প্ল্যান নিয়ে মতবিনিময়, : সিডিএ চেয়ারম্যান তরুণদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটালেন চেয়ারম্যান প্রার্থী এহেতেসাম মুনি। এ সময় তরুণদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত,বিভিন্ন উদ্যোগ গ্রহন স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ। নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক দেশের নিউজ। অনলাইন, ই-পেপার ও প্রিন্ট সংস্করণ। আইসিইউ থেকে বের হলেন নিরাপদ খুলনা চাই ও সাংবাদিক ও বিএপির নেতা ও বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের দালের ও বিএনপি নেতা ফুলতলা উপজেলার আহবায়ক আহসানুল হক লন্ডন। নারীূদের প্রতারনার ফাঁদে ফেলার অন্যতম সিন্ডিকেট এর মুলহোতা ” বিল্লাল ফারদিন। কর্ণফুলি মইজ্জারটেকে টোকেন বিহীন নতুন ফাঁদে সিএনজি চালকরা ইসলামী ব্যাংকে সংঘর্ষের ইস্যুতে মইজ্জারটেক সড়ক অবরোধ।

খুলনার ফুলতলার ডাউকোনা ময়না বেগম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইয়াছিন সরদার ও সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

রেজওয়ান হোসেন রাজা।
  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

‎ফুলতলায় প্রতিবন্ধী বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাৎ ম্যানেজিং কমিটির বিরুদ্ধে সাংবাদ সম্মেলন
খানজাহান আলী থানা প্রতিনিধি মিয়া বদরুল আলম
‎খুলনার ফুলতলার ডাউকোনা ময়না বেগম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইয়াছিন সরদার ও সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী। গতকাল শনিবার ৮ই আগস্ট সকাল ১১টায় ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন বিদ্যালয়ের পক্ষে মো. শহিদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ডাউকোনা ময়না বেগম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠানে বর্তমানে ২৭জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
‎তিনি আরো জানান, ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইয়াছিন সরদার ও সদস্য মিজানুর রহমানের বিদ্যালয়ের উন্নয়নের কথা বলে বিভিন্ন সময়ে শিক্ষক ও কর্মচারীদের কাছ থেকে জনপ্রতি ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অর্থ নেওয়া হলেও প্রতিষ্ঠানের দৃশ্যমান উন্নয়ন হয়নি।
‎লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি বিদ্যালয়টি সরকারি করণের কথা বলে ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্য আবারও বড় অঙ্কের টাকা দাবি করছেন। এ ছাড়া কয়েকজনের কাছ থেকে টাকা গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় শিক্ষক-কর্মচারীদের চাকরিচ্যুত করার হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। ‎এ বিষয়ে শিক্ষক ও কর্মচারীরা যৌথভাবে গত ২ আগস্ট দুর্নীতি দমন কমিশনের খুলনা কার্যালয়ের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এ তথ্য সাংবাদ সম্মেলনে জানানো হয়। বক্তারা অভিযোগ গুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে বিদ্যালয়টি যাতে সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত পরিবেশে পরিচালিত হয়, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। ‎এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইয়াছিন সরদারের বক্তব্য জানতে তার মুঠোফোন বন্ধ থাকায় এবং সদস্য মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট