1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে চরমপন্থী দলের এক সদস্যের গুলিবিদ্ধ ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ, সোমবার খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে মোঃ আনোয়ার আলী সভাপতি এবং শেখ শান্ত ইসলাম সাধারণ সম্পাদক। প্রথম দফায় কৃষি কার্ড পাবেন ২৩ হাজার কৃষক, ফুলতলা সহ ৯ উপজেলা। খুলনার রায়েরমহল হামিদনগরে ৩ শতক জমি দখলচেষ্টার অভিযোগ: আদালতে মামলা, হত্যার হুমকিতে জিডি।  বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার। প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, খুলনা মেডিকেলের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে রোগীর চাপ, সীমিত এন্ডোস্কপি-কলোনোস্কপিতে বাড়ছে ভোগান্তি ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশের চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম বার্ষিকী তে শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলামের শুভেচ্ছা।সংগ্রামের সালাম ও প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা খুলনা ফুলতলা তীব্র বিদ্যুৎ লোডশেডিং,

বিজিবি’র মহতী উদ্যোগ : দিনাজপুর সীমান্তের বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

মাসউদ রানা স্টাফ রিপোর্টার ২২ আগস্ট, ২০২৬
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

বিজিবি’র মহতী উদ্যোগ :
দিনাজপুর সীমান্তের বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

মাসউদ রানা,স্টাফ রিপোর্টার, দিনাজপুর:
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবি’র উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত ৪ সপ্তাহব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ পত্র বিতারণ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর বিরল উপজেলার মডেল মসজিদ হলরুমে দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ বিজিবি আয়োজিত সীমান্ত এলাকা বেকার তরুণ ও যুবকদের ৪ সপ্তাহব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে অংশ গ্রহণকারী যুবকদের মাঝে সনদ পত্র ও উপকরণ বিতরণ করা হয়েছে।

গত ২৭ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত পরিচালিত প্রশিক্ষণে সীমান্তবর্তী এলাকার ২০ জন বেকার যুবক অংশ গ্রহণ করেন।

শনিবার দুপুর সাড়ে ১২টায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। একইসঙ্গে যুব সমাজকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি,দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, তাঁর বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল হিসাবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী বলেন, এই প্রশিক্ষণ যুবকদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলা এবং দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান।

এছাড়াও প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, বিজিবি সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর তানিম হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামসহ বিজিবি’র কর্মকর্তাবৃন্দ, বিরল থানার অফিসার ইনচার্জ মো. এমদাদ হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার যুব সমাজকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

মাসউদ রানা
স্টাফ রিপোর্টার
২২ আগস্ট, ২০২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট