1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত। পরিকল্পিত, বাসযোগ্য বাণিজ্যিক নগরী গড়তে,খসড়া মাস্টার প্ল্যান নিয়ে মতবিনিময়, : সিডিএ চেয়ারম্যান তরুণদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটালেন চেয়ারম্যান প্রার্থী এহেতেসাম মুনি। এ সময় তরুণদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত,বিভিন্ন উদ্যোগ গ্রহন স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ। নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক দেশের নিউজ। অনলাইন, ই-পেপার ও প্রিন্ট সংস্করণ। আইসিইউ থেকে বের হলেন নিরাপদ খুলনা চাই ও সাংবাদিক ও বিএপির নেতা ও বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের দালের ও বিএনপি নেতা ফুলতলা উপজেলার আহবায়ক আহসানুল হক লন্ডন। নারীূদের প্রতারনার ফাঁদে ফেলার অন্যতম সিন্ডিকেট এর মুলহোতা ” বিল্লাল ফারদিন। কর্ণফুলি মইজ্জারটেকে টোকেন বিহীন নতুন ফাঁদে সিএনজি চালকরা

দুই বছর পর উত্তর বেদকাশীতে ঐতিহ্যবাহী বৃক্ষ মেলা দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবুজ ফিরিয়ে আনার প্রত্যয়, থাকছে শিশু-কিশোরদের

মোঃ রফিকুল ইসলাম।
  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

দুই বছর পর উত্তর বেদকাশীতে ঐতিহ্যবাহী বৃক্ষ মেলা দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবুজ ফিরিয়ে আনার প্রত্যয়, থাকছে শিশু-কিশোরদের বিনোদনের আয়োজন।

কয়রা প্রতিনিধি : মোঃ রফিকুল ইসলাম

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আবারও প্রাণ ফিরে পেতে যাচ্ছে খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশীর ঐতিহ্যবাহী বৃক্ষ মেলা। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত টানা ১০ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হচ্ছে। মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

উপকূলীয় জনপদ কয়রা দীর্ঘদিন ধরে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে আসছে। ঘূর্ণিঝড় সিডর, আইলা, আম্পান ও রেমালের আঘাতে এ অঞ্চলের অসংখ্য গাছপালা ও সবুজ বেষ্টনী ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত প্রকৃতিকে আবারও সবুজে ফিরিয়ে আনা এবং মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ ও পরিবেশ সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এবারের বৃক্ষ মেলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মেলা আয়োজন উপলক্ষে শনিবার (২২ আগস্ট) উত্তর বেদকাশীতে প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে উত্তর বেদকাশীর সাবেক চেয়ারম্যান সরদার মতিয়ার রহমানকে সভাপতি এবং শেখ সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মেলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রস্তুতি সভায় এলাকার দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, গুণী ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় মেলার সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা, দর্শনার্থীদের নিরাপত্তা এবং আকর্ষণীয় আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে। পাশাপাশি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, পরিবেশ সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলের সবুজ বেষ্টনী রক্ষায় জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে।

এবারের মেলার অন্যতম আকর্ষণ হবে ক�

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট