প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ১:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৬, ১২:০০ পি.এম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম বার্ষিকী তে শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলামের শুভেচ্ছা।সংগ্রামের সালাম ও প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম বার্ষিকী তে শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলামের শুভেচ্ছা।সংগ্রামের সালাম ও প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয়তাবাদী ছাত্রদলের অগণিত রাজপথের সৈনিক, সহযোদ্ধা এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন।
কারাগারের চার দেয়াল কোনোদিন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনকে থামিয়ে রাখতে পারেনি, পারবেও না। এদেশের ছাত্রসমাজ যেভাবে অতীতে অন্যায় ও শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তেমনি আজও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পদক্ষেপে আমাদের সংগ্রাম অব্যাহত। জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অদম্য মনোবলকে বুকে ধারণ করে রাজপথের লড়াইয়ে আমরা ছিলাম, আছি এবং থাকব।
আসুন, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আবারও শপথ নিই—সব ধরনের বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্রসমাজ এক হয়ে সত্য, ইনসাফ ও জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াইকে ত্বরান্বিত করবে।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব:আমিনুল ইসলাম সরকার দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছন।তিনি গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী এবং বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে গাজীপুরে সর্বোচ্চ নির্যাতিত ছাত্র নেতা ছিলেন তিনি।তাছাড়া তিনি তরুনদের আহব্বান করেছে ছাত্রদলে যোগদানের জন্য। বিশেষ প্রতিবেদন মাহবুব হাসান স্বাধীন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত