1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা আড়ংঘাটা থানা পুলিশ নতুন রেলস্টেশনের পাশ থেকে ইমন ( ২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার। ১২ আগস্ট দিনাজপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন খুলনায় ভাড়া বাসা থেকে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার খুলনায় আধুনিক জিয়া হল নির্মাণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন। দৈনিক দেশের নিউজ। অনলাইন সহ ই পেপার পএিকা নিউজ সহ দেশের নিউজ টিভি বাংলা চ্যানেল অনলাইন। রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক প্রতারক আহসান হাবিব এর পুরো ফ্যামিলি টাই যেন অপরাধ এর তুলিতে আকা একটি ক্রাইম মানচিত্র। বাংলাদেশের দুর্নীতি নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হওয়ায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা শঙ্কিত সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে একটি চিহ্নিত সিন্ডিকেট সারাদেশে পুলিশের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে মিথ্যা প্রোপাগান্ডা

বান্দরবানে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে নারী-পুরুষ আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৭৫১ বার পড়া হয়েছে

বান্দরবানে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে নারী-পুরুষ আটক

মোঃ মেহেরাজউদ্দিন মিন্টু,বান্দরবানঃ নিউজ ;দৈনিক দেশের নিউজ;
বান্দরবানে টেলিগ্রাম ও অন্যান্য ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার (২০নঅক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে শহরের রোয়াংছড়ি স্টেশন এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— নাদিয়া (৩২) এবং আইন উল্লাহ (২২)। তাদের বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল করিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “চট্টগ্রাম থেকে সিটিটিসির একটি বিশেষ দল রাতে বান্দরবানে অভিযান চালায়। ভোরে শহরের রোয়াংছড়ি স্টেশনের একটি ভাড়া বাসা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। তাদের পরিচয় ও বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।”

ভবনের ম্যানেজার সৌরভ জানান, “১৩ অক্টোবর ফল ব্যবসায়ী পরিচয়ে ওই নারী-পুরুষ বাসাটি ভাড়া নেয়। মাসিক ১০ হাজার টাকায় রুম ভাড়া দেওয়া হয়। নিয়ম অনুযায়ী জাতীয় পরিচয়পত্রও জমা দেয় তারা। তবে তারা পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত—এ ব্যাপারে কোনো ধারণা ছিল না। দুজনই বাইরে গেলে হেলমেট পরে বের হতো। গ্রেফতারের আগে একজন আত্মীয় পরিচয়ে আরও একজন সেখানে এসেছিল।”

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, “ম্যাসেজিং ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। রাতেই তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, আদালতের নির্দেশে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট মামলাটির তদন্ত করবে এবং এ বিষয়ে ঢাকায় আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট