1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা আড়ংঘাটা থানা পুলিশ নতুন রেলস্টেশনের পাশ থেকে ইমন ( ২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার। ১২ আগস্ট দিনাজপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন খুলনায় ভাড়া বাসা থেকে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার খুলনায় আধুনিক জিয়া হল নির্মাণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন। দৈনিক দেশের নিউজ। অনলাইন সহ ই পেপার পএিকা নিউজ সহ দেশের নিউজ টিভি বাংলা চ্যানেল অনলাইন। রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক প্রতারক আহসান হাবিব এর পুরো ফ্যামিলি টাই যেন অপরাধ এর তুলিতে আকা একটি ক্রাইম মানচিত্র। বাংলাদেশের দুর্নীতি নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হওয়ায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা শঙ্কিত সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে একটি চিহ্নিত সিন্ডিকেট সারাদেশে পুলিশের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে মিথ্যা প্রোপাগান্ডা

লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান ১০ লক্ষ টাকা জরিমানা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪৬২ বার পড়া হয়েছে

লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান ১০ লক্ষ টাকা জরিমানা।

নিউজ-মোঃ মেহেরাজউদ্দিন মিন্টুুু লামাঃ বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৫টি অবৈধ ইটভাটায় ১০(দশ লক্ষ) টাকা অর্থদণ্ড করেছে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান।

২৮ জানুয়ারি (বুধবার)লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ফাইতং ইউনিয়নের MHB ব্রিকস, FAC ব্রিকস, SBW ব্রিকস, 3BM ব্রিকস ও MMB ব্রিকস নামক ৫টি অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান-এর সহকারী পরিচালক  মোঃ রেজাউল করিম।

উক্ত মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)ও (সংশোধন) আইন, ২০১৯-এর ধারা ৫(১) ও ১৫(১) অনুযায়ী প্রতিটি ইটভাটাকে ২ (দুই) লক্ষ টাকা করে মোট ১০(দশ লক্ষ) টাকা জরিমানা ধার্য্য ও আদায় করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা উপজেলা প্রশাসন, ফাইতং পুলিশ ফাঁড়ির, উপজেলা আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেন, বান্দরবান জেলা প্রশাসকের নির্দেশনায় ফাইতং এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ধারা ৬ অনুযায়ী ৫টি ইটভাটায় মোট ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট