1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে চলমান মিথ্যা প্রোপাগান্ডার এবারের টার্গেট বগুড়া শেরপুর থানায় সদ্য যোগদানকৃত, ওসি মইনুদ্দিন।  খুলনা আড়ংঘাটা থানা পুলিশ নতুন রেলস্টেশনের পাশ থেকে ইমন ( ২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার। ১২ আগস্ট দিনাজপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন খুলনায় ভাড়া বাসা থেকে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার খুলনায় আধুনিক জিয়া হল নির্মাণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন। দৈনিক দেশের নিউজ। অনলাইন সহ ই পেপার পএিকা নিউজ সহ দেশের নিউজ টিভি বাংলা চ্যানেল অনলাইন। রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক প্রতারক আহসান হাবিব এর পুরো ফ্যামিলি টাই যেন অপরাধ এর তুলিতে আকা একটি ক্রাইম মানচিত্র। বাংলাদেশের দুর্নীতি নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হওয়ায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা শঙ্কিত

সিনেটে কারিশমা মনজুরের সমর্থনে ব্রঙ্কসে ফাউন্ড রেইজিং অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

নিউজ-দৈনিক দেশের নিউজ -এর বিশেষ প্রতিনিধি-হাকিকুল আসন্ন যুক্তরাষ্ট্র সিনেট নির্বাচনে প্রার্থী কারিশমা মনজুরের সমর্থনে ব্রংকসে এক ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। নিউ হ্যাম্পশেয়ার অঙ্গরাজ্য থেকে সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বাংলাদেশি-আমেরিকান কারিশমা মনজুরকে প্রথমে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে অংশ নিতে হবে। প্রাইমারিতে তাঁর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন নিজ দলের ক্রিস্টোফার পাপ্পাস, যিনি বর্তমানে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য।খবর আইবিএননিউজ ।

কারিশমা মনজুর একজন মেডিক্যাল সায়েন্টিস্ট ও নন-প্রফিট সংগঠনের নেতা। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই প্রার্থীর মধ্যে যিনি বিজয়ী হবেন, তিনিই সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হবেন এবং সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডেমোক্র্যাটিক দলের সিনেটর জিন শাহীন অবসর গ্রহণ করায় শূন্য হওয়া এই আসনে চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে মংগলবার,৩ নভেম্বর ২০২৬।

গত ৭ ফেব্রুয়ারি শনিবার নিউইয়র্কের ব্রংকসের বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে হাসান চাইনিজ রেস্টুরেন্টে কারিশমা মনজুরের সমর্থনে এ ফান্ডরেইজিং ডিনারের আয়োজন করা হয়। আয়োজক ছিলেন কমিউনিটি লিডার এমএন মজুমদার, আব্দুল চৌধুরী জাকি, আহাদ আলী (সিপিএ) এবং অবসরপ্রাপ্ত ডিটেকটিভ মাসুদ রহমান। সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমএন মজুমদার ও এ. ইসলাম মামুন। অনুষ্ঠানে কারিশমা মনজুরের সাফল্য কামনা করে বক্তব্য দেন মেয়র খায়রুল্লাহ, আহাদ আলী (সিপিএ), জাকির চৌধুরী (সিপিএ), আব্দুল চৌধুরী জাকি, নজরুল ইসলাম, ডিটেকটিভ মাসুদ রহমান, মোহাম্মদ আলী, শাহ আলম, আলাউদ্দীন, নজরুল ভূইঁয়া, আহাদ হোসেন, ফাহমিদা চৌধুরী, রোকসানা মজুমদার, রেজাউল করিম, শেখ জামাল হোসেন, সুমন মিয়া, কামাল উদ্দীন, নবী হোসেন প্রধান ও তারেক ভূইঁয়া। বক্তারা বলেন, কারিশমা মনজুর নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম বাংলাদেশি-আমেরিকান সদস্য। এর মাধ্যমে ঐ অঞ্চলের অভিবাসী সম্প্রদায়ের একজন প্রতিনিধি কংগ্রেসে যাওয়ার সুযোগ পাবেন। এজন্য তাঁরা সবাইকে তাঁর প্রচারণায় সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট