1. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  2. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় দিনেদুপুরে বিএনপি’র নেতাকে গাজী রফিক( ৩৫) গুলিতে নিহত,  খুমেক হাসপাতালের নতুন প্রজেক্ট ডিরেক্টর ডাঃ সালেহ পলাশ কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। হারানো বিজ্ঞপ্তি আমি হরষিত মন্ডল(২৭) পিতা নীহার রঞ্জন মন্ডল, মাতা কৌশল্যা মন্ডল, জাতীয় পরিচয়পত্র নং ৮৭০৪২৮৬৩৬১ ঠিকানা : ৫৭, গ্রাম Jokerstar Casino Bonus: Sichern Sie sich Ihre Boni für Online-Casino Spiele ফুলতলা, খুলনা: ফুলতলা থানা পুলিশের আয়োজনে স্থানীয় সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর_রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ও ফুলতলা উপজেলা গ্রাম্য সালিশ পছন্দ না হওয়ার জন্য সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্টকে প্রাণনাশের হুমকি। ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে দুটি বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠান দুটি মিলনমেলায় পরিণত হয়।প্রথম পর্ব: খুলনায় দুই নাতি ও নানীর মর দেহ উদ্ধার, শোক সংবাদ: আলহাজ্ব সোহেল সরদারের মৃত্যুতে গবীর শোক, শহিদ চেয়ারম্যান পরিবারে। ইন্না লিল্লাহিওয়াইন্না ইলাইহি রাজিউন

বিরলে ২১ ফেব্রুয়ারি ২০২৬ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬৯ বার পড়া হয়েছে
  • বিরলে ২১ ফেব্রুয়ারি ২০২৬ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মোঃ সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি বিরল দিনাজপুর

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে একুশের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন ও মুনাজাত করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বিরল ইউনিট কমান্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও ভিডিপি, বিরল প্রেস ক্লাব, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, উপজেলা কৃষকদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা তাঁতীদল, জিয়া পরিষদ, উপজেলা দলিল লেখক সমিতি, বিরল হকার্স কল্যাণ ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
সর্বপ্রথমে দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পনের পর একে একে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক জিমরান মোহাম্মদ সায়েক, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইশতিয়াক আহমেদ, থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, ওসি (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বিময় সরকার, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, কেন্দ্রীয় কৃষকদলের অন্যতম সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট আব্দুল আজিজ, বিরল পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান হোসেন, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক নুর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব আব্দুস সামাদ পুলক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন, জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক আরমান হোসেন বিপ্লব, পৌর ছাত্রদলের আহবায়ক মাহিদুর রহমান মাহিদ,সদস্য সচিব আল সিহাব, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ হতে নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার রাজিউল ইসলাম। শেষে মহান ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ শাহরিয়ার লিটন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট