
বিরলে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মোঃ সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি বিরল দিনাজপুর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দিনাজপুরের বিরলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে বিরল কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিরল উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরী।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিরল উপজেলা শাখার সভাপতি একরামুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন ও হায়দার আলী, শ্রম বিষয়ক সম্পাদক হামিদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ ইসলাম, সাদেক আলী, উপদেষ্টা সহকারী অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা এবং পৌর শ্রমিকদলের আহ্বায়ক সাইফুল ইসলামসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা শ্রমিকদের অধিকার আদায়, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।