1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ডেঙ্গুর প্রকোপ ও জনমনে আতঙ্কের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী মশা নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর যুবদল। খুলনা ৫ আসনের সংসদ সদস্য মোঃ আলী আসগর লবি ও তার সহধর্মিনীর দ্রুত সুস্থতা কামনায় ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরকীয়ার নিয়ন্ত্রণহীন জোয়ারে ভাসছে দেশ, বাড়ছে ডিভোর্স, জিতে যাচ্ছে স্বামী অথবা স্ত্রী শুধু হেরে যাচ্ছে  সন্তান রা।  খুলনা মেডিকেলের চর্ম ও যৌন বিভাগে রোগীর চাপ, শ্বাসরুদ্ধকর পরিবেশে চিকিৎসাসেবা নেপালে বন্যায় নিয়তের সংখ্যা ৬০০, এখনো নিখোঁজ প্রায় ২০০০,মানুষ, Online kaszinó útmutató 2026-ban: így válaszd ki a megbízható platformot Nejlepší online casina v roce 2026: kompletní průvodce výběrem Nejlepší online casina v roce 2026: kompletní průvodce výběrem Nejlepší online casina v roce 2026: kompletní průvodce výběrem রাইডেভোর ইলেক্ট্রনিক মোটরসাইকেল এর খুলনা ব্রাঞ্চের শুভ উদ্বোধন।

বান্দরবানে মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

বান্দরবানে মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু বান্দরবানঃ
“নিজে, পরিবার, সমাজ ও দেশকে সুস্থ-সুন্দর রাখতে হলে মাদককে না বলতে হবে”— এই আহ্বান জানিয়ে বান্দরবানে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভার উদ্যোগে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে ছাত্র-শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, লেখক, মানবাধিকার কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তারা বলেন, একটি সুন্দর দেশ ও সমাজ গড়তে হলে সবার আগে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের কারণে পরিবার ভেঙে যাচ্ছে, সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তাই নিজেকে বদলানোর পাশাপাশি অন্যদেরও মাদক থেকে দূরে রাখতে সচেতন করতে হবে।

তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা, সহশিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই। একই সঙ্গে মাদকের অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধনে বক্তারা জানান, বর্তমানে দেশে শুধু মাদক-সংক্রান্ত মামলার সংখ্যাই প্রায় ৮২ হাজার, যা পরিস্থিতির ভয়াবহতাকেই তুলে ধরে।
মানব বন্ধন শেষে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পড়ানো হয়।
প্রথম আলোর বান্দরবান জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নারী নেত্রী উসিংম্যা মারমা, কৃপা ত্রিপুরা, অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রহমান প্রামাণিক, বান্দরবান সরকারি কলেজের সহকারী অধ্যাপক মেহেদি হাসান, হিল রাইটার্স ইউনিয়ন বান্দরবান শাখার সভাপতি মংক্য শোয়েনু নেভী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট