1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তরুণদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটালেন চেয়ারম্যান প্রার্থী এহেতেসাম মুনি। এ সময় তরুণদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত,বিভিন্ন উদ্যোগ গ্রহন স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ। নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক দেশের নিউজ। অনলাইন, ই-পেপার ও প্রিন্ট সংস্করণ। আইসিইউ থেকে বের হলেন নিরাপদ খুলনা চাই ও সাংবাদিক ও বিএপির নেতা ও বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের দালের ও বিএনপি নেতা ফুলতলা উপজেলার আহবায়ক আহসানুল হক লন্ডন। নারীূদের প্রতারনার ফাঁদে ফেলার অন্যতম সিন্ডিকেট এর মুলহোতা ” বিল্লাল ফারদিন। কর্ণফুলি মইজ্জারটেকে টোকেন বিহীন নতুন ফাঁদে সিএনজি চালকরা ইসলামী ব্যাংকে সংঘর্ষের ইস্যুতে মইজ্জারটেক সড়ক অবরোধ। বহুরূপী প্রতারকচক্রের যশোর সিন্ডিকেট এর মুলহোতা সাগরের ফাঁদে অসহায় সাংবাদিকের ছোট্ট সন্তান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে এক নারী সহকর্মীর কথিত ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জনের মধ্যেই মেলানিয়ার সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

প্রেসিডেন্টট্রাম্পের দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া সামনে রেখে ট্রাম্প যখন রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন, তখন গুরুত্বপূর্ণ দলীয় আয়োজনগুলোতে মেলানিয়ার অনুপস্থিতি এবং একটি অনুষ্ঠানে তাদের আচরণ ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে।খবর আইবিএননিউজ ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে এক নারী সহকর্মীর কথিত ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জনের মধ্যেই মেলানিয়ার সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। যদিও তাদের দাম্পত্য সম্পর্কে কোনো সংকটের বিষয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রিপাবলিকান সম্মেলনে থাকছেন না মেলানিয়া

মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আগামী বুধবার ও বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে সম্মেলনের আয়োজন করছে রিপাবলিকান পার্টি। দলীয় গুরুত্বপূর্ণ এ আয়োজনে দুই রাতেই বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারাও এতে অংশ নেবেন।

তবে সম্মেলনে থাকছেন না মেলানিয়া ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

মেলানিয়ার অনুপস্থিতির খবর এমন এক সময়ে সামনে এল, যখন কয়েক দিন ধরেই ট্রাম্প দম্পতির সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা চলছে।

ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা

সম্প্রতি ‘ফ্রিডম ২৫০ গ্র্যান্ড প্রিকস’ অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে ট্রাম্প ও মেলানিয়াকে একটি ভিআইপি বক্সে পাশাপাশি বসে থাকতে দেখা যায়।

একপর্যায়ে মেলানিয়ার দিকে ঝুঁকে ট্রাম্পকে কিছু বলতে দেখা যায়। এ সময় মেলানিয়াকে গম্ভীর ও কিছুটা আনমনা দেখাচ্ছিল বলে দাবি করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনেকে। কিছুক্ষণ পর নিজের আসন ছেড়ে অন্যদিকে চলে যান তিনি।

ট্রাম্প ও মেলানিয়ার মধ্যে ঠিক কী কথা হয়েছিল, তা অবশ্য জানা যায়নি। ভিডিওতে তাদের কথোপকথনও স্পষ্ট নয়। তবে তাদের শারীরিক অঙ্গভঙ্গি দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেন।

এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে মেলানিয়ার তুলনামূলক কম উপস্থিতির বিষয়টিও। ফলে ট্রাম্প-মেলানিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হচ্ছে।

তবে এসব আলোচনা ও সোশ্যাল মিডিয়ার জল্পনাকে এখনো নিশ্চিত কোনো তথ্য হিসেবে নেওয়ার সুযোগ নেই। ট্রাম্প বা মেলানিয়ার পক্ষ থেকেও তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন কোনো সংকটের কথা প্রকাশ্যে জানানো হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সময় পার করছেন ট্রাম্প। রিপাবলিকান পার্টির এ সম্মেলনও নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। ফলে সেখানে ফার্স্ট লেডির অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলের পাশাপাশি গণমাধ্যমেও আগ্রহ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট