
ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী তে অভিযান চালিয়ে মাদকসহ( ১)জন আটক।
সায়েম আলী, বালিয়াডাঙ্গী
(ঠাকুরগাঁও) প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে মা দ কসহ মো. লতিফর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুওসুও ইউনিয়নের কলেজপাড়া এলাকায় লতিফর রহমানের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় খাটের নিচে রাখা একটি বাজারের ব্যাগ থেকে কোডিন ফসফেটযুক্ত ৪৫টি বোতল উদ্ধার করা হয়।
এর মধ্যে ফেন্সিবিল ২০ বোতলে ২ লিটার এবং এসকাফ ২৫ বোতলে ২ দশমিক ৫ লিটার সর্বমোট ৪ দশমিক ৫ লিটার বাদামি তরল পদার্থ ছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান।
এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় নিয়মিত মামলা করেছেন।