1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত। পরিকল্পিত, বাসযোগ্য বাণিজ্যিক নগরী গড়তে,খসড়া মাস্টার প্ল্যান নিয়ে মতবিনিময়, : সিডিএ চেয়ারম্যান তরুণদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটালেন চেয়ারম্যান প্রার্থী এহেতেসাম মুনি। এ সময় তরুণদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত,বিভিন্ন উদ্যোগ গ্রহন স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ। নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক দেশের নিউজ। অনলাইন, ই-পেপার ও প্রিন্ট সংস্করণ। আইসিইউ থেকে বের হলেন নিরাপদ খুলনা চাই ও সাংবাদিক ও বিএপির নেতা ও বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের দালের ও বিএনপি নেতা ফুলতলা উপজেলার আহবায়ক আহসানুল হক লন্ডন। নারীূদের প্রতারনার ফাঁদে ফেলার অন্যতম সিন্ডিকেট এর মুলহোতা ” বিল্লাল ফারদিন। কর্ণফুলি মইজ্জারটেকে টোকেন বিহীন নতুন ফাঁদে সিএনজি চালকরা

নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত।

দৈনিক দেশের নিউজ।
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক, খুলনা: দৈনিক দেশের নিউজ, এর নিউজ।
খুলনা সহ সমগ্র দেশের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং যুবসমাজকে রক্ষা করতে মাদক ও অনলাইন জুয়া নির্মূলে জনমত গঠনের প্রত্যয়ে নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২০শে সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় গল্লামারী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ খুলনা চাই-এর সভাপতি সরদার বাদশার সভাপতিত্বে এবং সভাপতিমণ্ডলীর সদস্য তালুকদার হেলালুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি এস এম দেলোয়ার হোসেন। সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-সম্পাদক নিরব ঢালী, সাংগঠনিক সম্পাদক মনি খান, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মোসলিমা বেগম ও মনি খাতুন।

এছাড়া স্থানীয় শাখাগুলোর মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর সদর থানা শাখার আহ্বায়ক এস এম আকরাম হোসেন ও সদস্য সচিব রেজাউল করিম সাবু, লবণচরা থানা শাখার আহ্বায়ক সুলাইমান হোসেন সুমন ও সদস্য সচিব মোহাম্মদ নাজমুল করিম, ফুলতলা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নান্টু ভূঁইয়া ও সদস্য সচিব রেজাউল রাজা, ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব শেখ ফরহাদ হোসেন এবং রূপসা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ আম্মেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন, জামাতুল ফেরদাউস বীথি, সুফিয়া পারভীন, মোহাম্মদ কামাল, মোহাম্মদ সোহেল, আলীয়া জর্জিন, সোনালী আক্তার সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে খুলনা তথা পুরো দেশ থেকে অনিয়ম ও দুর্নীতি দূর করতে হবে। পাশাপাশি সর্বগ্রাসী মাদক ও অনলাইন জুয়ার কবল থেকে যুবসমাজকে রক্ষায় এলাকাভিত্তিক জনমত তৈরি করে বিভিন্ন সামাজিক কার্যক্রম জোরালোভাবে বাস্তবায়ন করার ওপর গুরুত্ব আরোপ করেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট