1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
পরিকল্পিত, বাসযোগ্য বাণিজ্যিক নগরী গড়তে,খসড়া মাস্টার প্ল্যান নিয়ে মতবিনিময়, : সিডিএ চেয়ারম্যান তরুণদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটালেন চেয়ারম্যান প্রার্থী এহেতেসাম মুনি। এ সময় তরুণদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত,বিভিন্ন উদ্যোগ গ্রহন স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ। নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক দেশের নিউজ। অনলাইন, ই-পেপার ও প্রিন্ট সংস্করণ। আইসিইউ থেকে বের হলেন নিরাপদ খুলনা চাই ও সাংবাদিক ও বিএপির নেতা ও বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের দালের ও বিএনপি নেতা ফুলতলা উপজেলার আহবায়ক আহসানুল হক লন্ডন। নারীূদের প্রতারনার ফাঁদে ফেলার অন্যতম সিন্ডিকেট এর মুলহোতা ” বিল্লাল ফারদিন। কর্ণফুলি মইজ্জারটেকে টোকেন বিহীন নতুন ফাঁদে সিএনজি চালকরা ইসলামী ব্যাংকে সংঘর্ষের ইস্যুতে মইজ্জারটেক সড়ক অবরোধ।

লামায় চোরাইকৃত দুইটি গরু ও টাকা উদ্ধার। 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৫৯৪ বার পড়া হয়েছে

লামায় চোরাইকৃত দুইটি গরু ও টাকা উদ্ধার।

মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু, বান্দরবানঃ বান্দরবান পার্বত্য জেলার লামা থানা পুলিশের অভিযানে চোরাইকৃত দুইটি গরু ও টাকা উদ্ধারসহ চারজন চোরচক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে গরু বিক্রির নগদ ৬২ হাজার টাকাও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লামা থানাধীন ৫নং সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ঢেকিছড়া আন্দারী ফুলবাগান এলাকায় জনৈক থংপং ম্রো (২৪)-এর খামারবাড়ির গোয়ালঘর থেকে একটি ষাঁড় ও একটি গাভী গরু চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে লামা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলা দায়েরের পর সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদারের সার্বিক তত্ত্বাবধানে এবং লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল ও কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আতিকুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

এসআই দীপন পালের নেতৃত্বে পুলিশ দল গত ১০ জানুয়ারি, ২০২৬ ইং, তারিখ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ১০টা ৪৫ মিনিট পর্যন্ত লামা থানা ও চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চারজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, আব্দুল করিম (২৫),মোহাম্মদ কামরুজ্জামান (২৫), মো. আবদুল করিম (২৩), সকলেই লামা থানাধীন সরই ইউনিয়নের বাসিন্দা ও মোবারেক আলী (৪৯), লোহাগাড়া থানা, চট্টগ্রাম জেলার বাসিন্দা।
গ্রেপ্তারকৃত আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া দুইটি গরু এবং গরু বিক্রির নগদ ৬২,০০০ (বাষট্টি হাজার) টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় খামারি ও সাধারণ জনগণ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট