1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত। চট্টগ্রাম নগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে মিছিল-সমাবেশ করবে বিএনপি। তেলের দাম বৃদ্ধিতে, চট্টগ্রামে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত। পরিকল্পিত, বাসযোগ্য বাণিজ্যিক নগরী গড়তে,খসড়া মাস্টার প্ল্যান নিয়ে মতবিনিময়, : সিডিএ চেয়ারম্যান তরুণদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটালেন চেয়ারম্যান প্রার্থী এহেতেসাম মুনি। এ সময় তরুণদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত,বিভিন্ন উদ্যোগ গ্রহন স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ।

বমু বিলছড়িতে ধানের শীষের জনসভায় মানুষের ঢল।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৯৫ বার পড়া হয়েছে
  1. বমু বিলছড়িতে ধানের শীষের জনসভায় মানুষের ঢল।
    দৈনিক দেশের নিউজ -বিশেষ প্রতিনিধি -মেহেরাজউদ্দিন মিন্টুুু। এর তথ্যের অনুসন্ধানের নিউজ- সালাহউদ্দিন আজমেদ বলেন গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমরা সবাই এখন স্বাধীন,এটি আমরা রক্ত দিয়ে অর্জন করেছি, হিংসা-বিদ্বেশ ভূলে আমাদের সবাইকে সামাজিকভাবে একত্রে বসবাস করতে হবে। আপনারা সবাই বাংলাদেশের পক্ষে থাকেন,বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের জন একটি প্ল্যান করেছেন, আমাদের স্লোগান ” সবার আগে বাংলাদেশ ” আপনারা ধানের শীষের পক্ষে থাকেন। আগামীতে সাংবিধানিক,মানবাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।

নির্বাচনী মাঠে কিছু লোক ধর্মের নামে রাজনীতি করছে, সবাইকে সজাগ থাকতে হবে। আমরা যার যার ধর্ম,পালন করব,সেক্ষেত্রে ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই সমান। আগামীর নির্বাচন মানুষের ভাগ্যের নির্বাচন,আমরা সরকারে গেলে দরিদ্র মহিলাদের জন্য “ফ্যামেলী কার্ড” দেওয়া হবে। নারীর উন্নয়ন, কারিগরি শিক্ষা, স্বাস্থ্যসহ সমাজের প্রত্যেকটি মানুষের জন্য আমাদের পরিকল্পনা আছে। আমরা ক্ষমতায় থাকার সময় বমু বিলছড়িকে একটি আলাদা ইউনিয়ন করে স্বাধীন করে দিয়েছি, ব্রীজ,হাসপাতাল, রাস্তাঘাট উন্নয়ন করেছি। ইউনিয়ন বাসির পক্ষে বমু বিলছড়ির উন্নয়ন ও পরিকল্পনা জন্য ১৪ টি প্রস্তাবনা পেশ করা হয়। সেক্ষেত্রে ভবিষ্যতে অবশিষ্ট উন্নয়ন করা হবে হবে জানিয়ে তিনি বলেন বমুরকুল -পুকুরিয়াখোলা ব্রীজ নির্মাণ,ফাদুখোলা -নন্দিরবিল সড়ক কার্পেটিং করা, বমু নন্দিরবিলে প্রাথমিক বিদ্যালয় স্থাপনসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করা হবে।

বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসমাবেশে এ সমস্ত কথা গুলো বলেন, কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহ উদ্দীন আহমদ। এতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার ১ আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি) উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

চকরিয়ার বমু ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক,সাধারণ সম্পাদক এম.মোবারক আলী,লামা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমির হোসেন আমু,বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতলব,যুগ্ন আহবায়ক মিজানুল হক,আবুল হাসেমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-,কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট