1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তেলের দাম বৃদ্ধিতে, চট্টগ্রামে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত। পরিকল্পিত, বাসযোগ্য বাণিজ্যিক নগরী গড়তে,খসড়া মাস্টার প্ল্যান নিয়ে মতবিনিময়, : সিডিএ চেয়ারম্যান তরুণদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটালেন চেয়ারম্যান প্রার্থী এহেতেসাম মুনি। এ সময় তরুণদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত,বিভিন্ন উদ্যোগ গ্রহন স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ। নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক দেশের নিউজ। অনলাইন, ই-পেপার ও প্রিন্ট সংস্করণ। আইসিইউ থেকে বের হলেন নিরাপদ খুলনা চাই ও সাংবাদিক ও বিএপির নেতা ও বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের দালের ও বিএনপি নেতা ফুলতলা উপজেলার আহবায়ক আহসানুল হক লন্ডন।

তেলের দাম বৃদ্ধিতে, চট্টগ্রামে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়

মাসুদ পারভেজ চট্টগ্রাম ব্যুরো প্রধান।
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

তেলের দাম বৃদ্ধিতে, চট্টগ্রামে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়

মাসুদ পারভেজ চট্টগ্রাম ব্যুরো

তেলের দাম বৃদ্ধিতে, চট্টগ্রামে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়….
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর চট্টগ্রামে সকাল থেকেই এর প্রভাব পড়তে শুরু করেছে। বাড়তি জ্বালানি খরচের সঙ্গে সমন্বয়ের কথা বলে অতিরিক্ত ভাড়া আদায় করছেন চালকেরা। বাস, টেম্পু, লেগুনা, রাইড-শেয়ারিংসহ বিভিন্ন গণপরিবহনে আগের তুলনায় হঠাৎ ভাড়া বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কর্মজীবী ও নিম্নআয়ের মানুষ। ভাড়া নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে বাকবিতণ্ডাও করতে দেখা গেছে।

সোমবার নগরীর টাইগারপাস, জিইসি, মুরাদপুর ও ২ নম্বর গেটসহ বিভিন্ন ব্যস্ততম মোড় ঘুরে এই চিত্র দেখা যায়। চালকরা বলছেন, আগের ভাড়ায় গাড়ি চালালে খরচ উঠবে না।

আগ্রাবাদ থেকে জামালখান পর্যন্ত ডিজেলচালিত টেম্পুগুলোর স্বাভাবিক ভাড়া ২০ টাকা হলেও সোমবার সকাল থেকে ৫ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে। জিইসি মোড় থেকে নতুন সেতুর ভাড়া ২৫ টাকা হলেও নতুন জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে চালকরা এখন ৩০ টাকা দাবি করছেন। একইভাবে নগরীর বিভিন্ন রুটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

বেসরকারি হাসপাতালে চাকরিজীবী যাত্রী আমজাদ হোসেন জানান, সকালে অফিসে যাওয়ার সময়ই বাড়তি ভাড়া দিতে হয়েছে। এখন কোনো নির্দিষ্ট ভাড়ার তালিকা ছাড়াই অতিরিক্ত ভাড়া দাবি করা হচ্ছে। আমাদের মতো নির্দিষ্ট বেতনে চাকরি করা মানুষের আয় তো বাড়ছে না। প্রতিদিন যাতায়াতেই যদি বাড়তি টাকা খরচ হয়, তাহলে সংসারের অন্য খরচ মেটানো কঠিন হবে।

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ থেকে জামালখান রুটে ছয় বছর ধরে ডিজেলচালিত সাদা টেম্পু চালান সাইফুল ইসলাম। তিনি জানান, নির্দিষ্ট ভাড়ার তালিকা না থাকলেও আমাদের সকাল থেকেই নতুন দামে তেল কিনতে হচ্ছে। আগের ভাড়ায় গাড়ি চালালে খরচ উঠবে না। এতে যাত্রীদের সঙ্গে কথা-কাটাকাটিও হচ্ছে। তিনি আরো জানান, আগে প্রতিদিন প্রায় ১ হাজার ৬০০ টাকার ডিজেলেই গাড়ি চালানো যেত। এখন একইভাবে গাড়ি চালাতে প্রায় ২ হাজার টাকার তেল প্রয়োজন হবে। এতে প্রতিদিন জ্বালানি বাবদ বাড়তি ৪০০ থেকে ৫০০ টাকা খরচ হবে।

অতিরিক্ত ভাড়া আদায়ে পিছিয়ে নেই গ্যাসচালিত গণপরিবহনগুলোও। বাসচালক রহমত উল্লাহ জানান, গাড়ি গ্যাসচালিত হলেও পেট্রোল বা অকটেনের প্রয়োজন হয়। ইঞ্জিন চালু রাখা, জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং জরুরি প্রয়োজনে বিকল্প জ্বালানি হিসেবে এসব তেল ব্যবহার করতে হয়। দীর্ঘ সময় শুধু গ্যাসে চললে ইঞ্জিনের কিছু যন্ত্রাংশে অতিরিক্ত তাপ ও ঘর্ষণের ঝুঁকি তৈরি হতে পারে। ফলে গ্যাসচালিত গাড়ির মালিকদেরও নিয়মিত পেট্রোল বা অকটেন কিনতে হয়।

নগরীর ২ নম্বর গেট এলাকায় রাইড-শেয়ারিং চালক বাবুল হোসেন জানান, তেলের দাম বাড়ায় আমাদের প্রতিদিনের খরচ বেড়ে গেছে। এই বাড়তি খরচ ভাড়ার সঙ্গে সমন্বয় না করলে আয় কমে যাবে। আবার ভাড়া বেশি নিলে যাত্রীরা রাইড বুক করতে চাইবেন না। ফলে আমরা দুই দিক থেকেই সমস্যায় আছি।

সরকার নতুন করে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে। নতুন দামে ডিজেল ও কেরোসিনের প্রতি লিটার ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম কার্যকর হওয়ার পর পরিবহন খাতে বাড়তি ব্যয়ের চাপ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট