1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তেলের দাম বৃদ্ধিতে, চট্টগ্রামে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত। পরিকল্পিত, বাসযোগ্য বাণিজ্যিক নগরী গড়তে,খসড়া মাস্টার প্ল্যান নিয়ে মতবিনিময়, : সিডিএ চেয়ারম্যান তরুণদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটালেন চেয়ারম্যান প্রার্থী এহেতেসাম মুনি। এ সময় তরুণদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত,বিভিন্ন উদ্যোগ গ্রহন স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ। নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক দেশের নিউজ। অনলাইন, ই-পেপার ও প্রিন্ট সংস্করণ। আইসিইউ থেকে বের হলেন নিরাপদ খুলনা চাই ও সাংবাদিক ও বিএপির নেতা ও বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের দালের ও বিএনপি নেতা ফুলতলা উপজেলার আহবায়ক আহসানুল হক লন্ডন।

খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন
খুলনা জেলা প্রতিনিধি: রফিকুল ইসলাম।
খুলনার খুলনা মফস্বল প্রেসক্লাব-এ তেরখাদা উপজেলার জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তেরখাদা এলাকার লায়েক মোল্লার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লোকমান মোল্লা।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে বিবাদীদের সঙ্গে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১৬ এপ্রিল বেলা সাড়ে ২টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে এবং গালিগালাজ শুরু করে।
এসময় লায়েক মোল্লার কন্যা মোসা. লাইজু প্রতিবাদ করলে অভিযুক্ত আব্দুর রাজ্জাক মোল্লার নির্দেশে রিয়াজ মোল্লা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এছাড়া কামরুল মোল্লা, নকশি বেগম ও লাকি বেগম মিলে লাইজুকে মারধর করে এবং শ্লীলতাহানির অভিযোগও করা হয়।
এসময় লাইজুকে রক্ষা করতে গেলে তার ভাইপো মধু মোল্লাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। লাইজুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে এবং মধু মোল্লাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে এ বিরোধ চলে আসছে। এ ঘটনায় তেরখাদা থানা-য় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে তেরখাদা থানার ওসি জানান, অভিযোগ পাওয়া গেছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে মধু মোল্লা ও লায়েক মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট