1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তেলের দাম বৃদ্ধিতে, চট্টগ্রামে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত। পরিকল্পিত, বাসযোগ্য বাণিজ্যিক নগরী গড়তে,খসড়া মাস্টার প্ল্যান নিয়ে মতবিনিময়, : সিডিএ চেয়ারম্যান তরুণদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটালেন চেয়ারম্যান প্রার্থী এহেতেসাম মুনি। এ সময় তরুণদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত,বিভিন্ন উদ্যোগ গ্রহন স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ। নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক দেশের নিউজ। অনলাইন, ই-পেপার ও প্রিন্ট সংস্করণ। আইসিইউ থেকে বের হলেন নিরাপদ খুলনা চাই ও সাংবাদিক ও বিএপির নেতা ও বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের দালের ও বিএনপি নেতা ফুলতলা উপজেলার আহবায়ক আহসানুল হক লন্ডন।

কয়রায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক পলাতক

প্রতিনিধি:বিশেষ মোঃ রফিকুল ইসলাম। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

কয়রায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক পলাতক, খুলনা প্রতিনিধি:বিশেষ মোঃ রফিকুল ইসলাম।

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাশির হাটখোলা রোডে মোটরসাইকেলের ধাক্কায় আহম্মাদ আলী (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

গত শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশির হাটখোলা রোডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আহম্মাদ আলী সড়কে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নেন। তবে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

এদিকে দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। চালককে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, কাশির হাটখোলা রোডে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া গতি দিন দিন দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তারা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট