1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তেলের দাম বৃদ্ধিতে, চট্টগ্রামে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত। পরিকল্পিত, বাসযোগ্য বাণিজ্যিক নগরী গড়তে,খসড়া মাস্টার প্ল্যান নিয়ে মতবিনিময়, : সিডিএ চেয়ারম্যান তরুণদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটালেন চেয়ারম্যান প্রার্থী এহেতেসাম মুনি। এ সময় তরুণদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত,বিভিন্ন উদ্যোগ গ্রহন স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ। নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক দেশের নিউজ। অনলাইন, ই-পেপার ও প্রিন্ট সংস্করণ। আইসিইউ থেকে বের হলেন নিরাপদ খুলনা চাই ও সাংবাদিক ও বিএপির নেতা ও বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের দালের ও বিএনপি নেতা ফুলতলা উপজেলার আহবায়ক আহসানুল হক লন্ডন।

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার

দৈনিক দেশের নিউজ, ও দেশের নিউজ টিভি বাংলা চ্যানেল।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে
  1. রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) চন্দ্রিমা, পবা, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা-পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ১ লাখ ১৩ হাজার ১৩০ টাকা জব্দসহ নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরএমপি সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাত ১০টার দিকে চন্দ্রিমা থানা-পুলিশ শিরোইল কলোনি এলাকায় অভিযান চালিয়ে তসলিম (৩৮) ও নাহিনা হাসান নিলয় (২১) নামের দুজনকে গ্রেপ্তার করে। পরে তসলিমের দোকানে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা সাতটি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৯১ হাজার টাকা জব্দ করা হয়। নিলয়ের কাছ থেকে আরও দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তসলিমের বিরুদ্ধে বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে। নিলয়ের বিরুদ্ধেও চন্দ্রিমা থানায় একটি মাদক মামলা এবং রাজশাহীর সিএমএম আদালতে একটি নন-জিআর মামলা রয়েছে।

একই দিন বেলা পৌনে তিনটার দিকে চন্দ্রিমা থানা-পুলিশ হাজরাপুকুর নিউ কলোনি এলাকায় শ্যামলী বেগম (৪৪)-এর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় শ্যামলী বেগম ও তাঁর সহযোগী রাহুল ইসলাম ওরফে মুন্না (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২২ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাহুল ইসলাম দীর্ঘদিন ধরে শ্যামলী বেগমের সহযোগী হিসেবে মাদক ব্যবসা করে আসছিলেন। শ্যামলীর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় পেনাল কোড আইনে দুটি এবং Negotiable Instruments Act, 1881-এ একটি মামলা রয়েছে। রাহুলের বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় পেনাল কোড আইনে একটি মামলা রয়েছে।

এদিকে, একই দিন সন্ধ্যা সোয়া সাতটার দিকে পবা থানা-পুলিশ হাটগোদাগাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাইনুল ইসলাম রনি (৩৮)-কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ছয়টি ট্যাপেন্টাডল ও তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রনির বিরুদ্ধে পবা থানায় একটি মাদক মামলা রয়েছে।

রাত আনুমানিক আটটার দিকে রাজপাড়া থানা-পুলিশ দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে রায়হান ইসলাম অনন্ত ওরফে সোহান (২০)-কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া গত ১১ আগস্ট রাত সোয়া ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ হড়গ্রাম নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আব্দুল সাত্তার (৩৮)-কে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট