1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে চরমপন্থী দলের এক সদস্যের গুলিবিদ্ধ ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ, সোমবার খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে মোঃ আনোয়ার আলী সভাপতি এবং শেখ শান্ত ইসলাম সাধারণ সম্পাদক। প্রথম দফায় কৃষি কার্ড পাবেন ২৩ হাজার কৃষক, ফুলতলা সহ ৯ উপজেলা। খুলনার রায়েরমহল হামিদনগরে ৩ শতক জমি দখলচেষ্টার অভিযোগ: আদালতে মামলা, হত্যার হুমকিতে জিডি।  বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার। প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, খুলনা মেডিকেলের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে রোগীর চাপ, সীমিত এন্ডোস্কপি-কলোনোস্কপিতে বাড়ছে ভোগান্তি ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশের চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম বার্ষিকী তে শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলামের শুভেচ্ছা।সংগ্রামের সালাম ও প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা খুলনা ফুলতলা তীব্র বিদ্যুৎ লোডশেডিং,

ফুলতলা বাজারের কর্মচারী রাজু শিকদার কি সত্যিই দোষী -নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে?

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ফুলতলা বাজারের কর্মচারী রাজু শিকদার কি সত্যিই দোষী -নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে?

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ

খুলনা ফুলতলা বাজারের কর্মচারী রাজু শিকদার গন পিটুনিতে নিহত।
দেশে আইনের শাসন সঠিক ভাবে প্রতিষ্ঠিত হলে, মব নামে নরপশুদের হাতে এইভাবে মানুষ মরতে হতো না। ফুলতলা বাজারের সেলসম্যান রাজু শিকদার গণপিটুনিতে নিহত, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’। যদি দোষী হয় আইন তার বিচার করবে।

ফুলতলা বাজারের জমজম বস্ত্রালয়ের সেলসম্যান রাজু শিকদার (২৫) গণপিটুনিতে নিহত হয়েছেন।
মঙ্গলবার ১৮ আগস্ট সন্ধ্যায় খুলনার রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে রাজু শিকদার একটি শিশুকে সঙ্গে নিয়ে রায়ের মহল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে ‘ছেলেধরা’ সন্দেহে আটক করে গণপিটুনি দেন বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাজু শিকদার খুলনার ফুলতলা উপজেলার পাড়িয়ারডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ফুলতলা বাজারের জমজম বস্ত্রালয়ে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে নিহতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাদের দাবি, ‘ছেলেধরা’ সন্দেহে আকস্মিক গণপিটুনি নয়, বরং পরিকল্পিতভাবে রাজুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পরিবারের এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ এবং রাজুর মৃত্যুর পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট