1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে চরমপন্থী দলের এক সদস্যের গুলিবিদ্ধ ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ, সোমবার খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে মোঃ আনোয়ার আলী সভাপতি এবং শেখ শান্ত ইসলাম সাধারণ সম্পাদক। প্রথম দফায় কৃষি কার্ড পাবেন ২৩ হাজার কৃষক, ফুলতলা সহ ৯ উপজেলা। খুলনার রায়েরমহল হামিদনগরে ৩ শতক জমি দখলচেষ্টার অভিযোগ: আদালতে মামলা, হত্যার হুমকিতে জিডি।  বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার। প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, খুলনা মেডিকেলের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে রোগীর চাপ, সীমিত এন্ডোস্কপি-কলোনোস্কপিতে বাড়ছে ভোগান্তি ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশের চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম বার্ষিকী তে শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলামের শুভেচ্ছা।সংগ্রামের সালাম ও প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা খুলনা ফুলতলা তীব্র বিদ্যুৎ লোডশেডিং,

বিরলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ র‍্যালি ও দোয়া মাহফিল

মোঃ সাইফুল ইসলাম বিরল উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

বিরলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ র‍্যালি ও দোয়া মাহফিল

মোঃ সাইফুল ইসলাম বিরল উপজেলা প্রতিনিধি

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চনমোড়স্থ জীবনিয়া দরবার শরীফের আয়োজনে আনন্দ র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১০টায় কাঞ্চনমোড়ের জীবন মহল, জীবনিয়া দরবার শরীফ থেকে গাড়িবহরসহ একটি বিশাল আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি বিরল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাঞ্চনমোড়স্থ জীবনিয়া দরবার শরীফে এসে শেষ হয়।
র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও জীবনের আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শান্তি-সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।
র‍্যালিটির নেতৃত্ব দেন সুফী সাধক গুরুজী ড. আনোয়ার চৌধুরী জীবন। পরে জীবনিয়া দরবার শরীফ প্রাঙ্গণে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট