1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে চরমপন্থী দলের এক সদস্যের গুলিবিদ্ধ ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ, সোমবার খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলনে মোঃ আনোয়ার আলী সভাপতি এবং শেখ শান্ত ইসলাম সাধারণ সম্পাদক। প্রথম দফায় কৃষি কার্ড পাবেন ২৩ হাজার কৃষক, ফুলতলা সহ ৯ উপজেলা। খুলনার রায়েরমহল হামিদনগরে ৩ শতক জমি দখলচেষ্টার অভিযোগ: আদালতে মামলা, হত্যার হুমকিতে জিডি।  বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার। প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, খুলনা মেডিকেলের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে রোগীর চাপ, সীমিত এন্ডোস্কপি-কলোনোস্কপিতে বাড়ছে ভোগান্তি ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশের চট্টগ্রাম মহানগর কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম বার্ষিকী তে শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলামের শুভেচ্ছা।সংগ্রামের সালাম ও প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা খুলনা ফুলতলা তীব্র বিদ্যুৎ লোডশেডিং,

খুলনা ফুলতলা তীব্র বিদ্যুৎ লোডশেডিং,

শেখ শহিদুল ইসলাম মিঠু, খুলনা ফুলতলা,
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

খুলনা ফুলতলা তীব্র বিদ্যুৎ লোডশেডিং,

শেখ শহিদুল ইসলাম মিঠু, খুলনা ফুলতলা,

তীব্র গরমে খুলনা ও বরিশাল বিভাগ সহ দেশের দক্ষিণাঞ্চলে বিদ্যুতের ঘাটতি চরমে পৌঁছেছে,গতকাল রবিবার দুপুর ১ টায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ( ওজোপাডিকো ) এলাকায় সর্বমোট ২৩৯ মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়েছে, সার্বিক পরিস্থিতি ওজোপাডিকোর আওতাধীন এলাকা গুলোতে মোট ৮০৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা অনুযায়ী সরবরাহ না মেলায় নগরী থেকে শুরু করে ফুলতলা প্রত্যন্ত অঞ্চল ঘন ঘন বিদ্যুৎ বিভ্রান্তে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রাহকরা,

ওজোপাডিকোর দেওয়া তথ্য অনুযায়ী, পিক আওয়ারে সার্বিক চাহিদার বিপরীতে সরবরাহ কম পাওয়ায় এই বিপুল পরিমাণ লোড সেটিং দিতে হচ্ছে, খুলনা অঞ্চলে ৬২৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে জাতীয় গ্রিট থেকে সরবরাহ পাওয়া গেছে ৪৫৬ মেগাওয়াট, ফলে এই অঞ্চলে ঘাটতি বা লোডশেডিং এর পরিমাণ দাঁড়িয়েছে ১৬৯ মেগাওয়াটে, অন্যদিকে বরিশাল অঞ্চলে ১৮২ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া গেছে মাত্র ১১১ মেগাওয়াট ঘাটতি ছিল ৭০ মেগাওয়াট,

গ্রাহকরা বলেন, দিনে- রাতে কতবার যে বিদ্যুৎ যায় আর আসে, তার কোন হিসাব নেই, ঘন্টা মেপে মেপে লোডশেডিং চালাছে, এই ভ্যাপসা গরমে ঘরে টেকা দায় হয়ে পড়েছে, ছোট বাচ্চা আর বৃদ্ধদের নিয়ে সবচেয়ে বেশি বিপদে পড়েছি, শহরের ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকে, তাহলে গ্রামগঞ্জের অবস্থা কি তা সহজেই বোঝা যায়, বিদ্যুতের অভাবে পড়াশোনা বা দৈনন্দিন কোন কাজ ঠিক মত করা যাচ্ছে না, জেলা ও ফুলতলা বাজারে ও একটু একটু দেখা মিলেছে বিদ্যুৎতের পায়গ্রামে কসবায় সকাল ১১টা ৪০ মিনিটের পর আর বিদ্যুৎ দেখা মেলেনি রাত ৮ টা ৩০ মিনিটে দেখা মিলেছে, জেলা ও এলাকা ভিত্তিক হিসেবে দেখা গেছে সবচেয়ে বেশি লোড সেটিং এর কবলে পড়েছে খুলনা জেলা এখানে একাই ৭০ মেগাওয়াট লোডশেডিং এ দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল জেলা, সেখানে লোডশেডিং এর পরিমাণ ৪৬ মেগাওয়াট, এছাড়া কুষ্টিয়া ২৩ মেগা ওয়াট, রাজবাড়ীতে ১৭ মেগাওয়াট, এবং ঝিনাইদহে ১৪ মেগাওয়াট লোডশেডিং হয়েছে,
ফুলতলা বাজারের ব্যবসায়ীরা বিদ্যুৎ না থাকায় চরম বিপাকে পড়েছে, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং এর কারনে, নানা দিক লোকসানের সম্মুখীন হোতে হচ্ছে,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট