1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তরুণদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটালেন চেয়ারম্যান প্রার্থী এহেতেসাম মুনি। এ সময় তরুণদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় খুলনায় মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত,বিভিন্ন উদ্যোগ গ্রহন স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : অবৈধ ওষুধ বিক্রির তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ। নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক দেশের নিউজ। অনলাইন, ই-পেপার ও প্রিন্ট সংস্করণ। আইসিইউ থেকে বের হলেন নিরাপদ খুলনা চাই ও সাংবাদিক ও বিএপির নেতা ও বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের দালের ও বিএনপি নেতা ফুলতলা উপজেলার আহবায়ক আহসানুল হক লন্ডন। নারীূদের প্রতারনার ফাঁদে ফেলার অন্যতম সিন্ডিকেট এর মুলহোতা ” বিল্লাল ফারদিন। কর্ণফুলি মইজ্জারটেকে টোকেন বিহীন নতুন ফাঁদে সিএনজি চালকরা ইসলামী ব্যাংকে সংঘর্ষের ইস্যুতে মইজ্জারটেক সড়ক অবরোধ। বহুরূপী প্রতারকচক্রের যশোর সিন্ডিকেট এর মুলহোতা সাগরের ফাঁদে অসহায় সাংবাদিকের ছোট্ট সন্তান।

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার।

সায়েম আলী বালিয়াডাঙ্গী​(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার।

সায়েম আলী বালিয়াডাঙ্গী​(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নে নিখোঁজের তিন দিন পর মো. পারভেজ হোসেন নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
​শুক্রবার সকালে উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের চৌরঙ্গী বাজার সংলগ্ন একটি পুরোনো পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পারভেজ মধ্য চাড়োল গ্রামের আনোয়ার হোসেন ও পারভিন আক্তার দম্পতির ছেলে।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত তিন দিন আগে পারভেজ বাড়ি থেকে ৬ হাজার টাকা নিয়ে বের হন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ মিলছিল না। শুক্রবার সকালে স্থানীয় লোকজন চৌরঙ্গী বাজারের পাশের পুরোনো পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। তাৎক্ষণিক মৃত ব্যক্তির মা পারভিন আক্তার ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন। ​খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
​মরদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট