1. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  2. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভুয়া মামলার ফাঁদে গণমাধ্যমের স্বাধীনতা রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দীনকে অপসারণে আইনি নোটিশ, আবারো কেঁপে উঠল বাংলাদেশ সহ  খুলনা ফুলতলা সহ ভূমিকম্পে, উৎপত্তি সাতক্ষীরায়, খুলনা, আফিলগেটে দুর্বৃত্তদের গু*লিতে নিহত সোহেল শেখ (৪৬)নামে এক যুবকের মৃত্যু। সদর-৩ আসনের এমপি জাহাঙ্গীর আলমকে শ্রমিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা। নাগরিক আন্দোলন এর আয়োজনে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অভয়নগরের বাঘুটিয়ায় জামায়াতের গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত ২৫ মন্ত্রীর কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে বিরলে ২১ ফেব্রুয়ারি ২০২৬ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ২৬ ফেব্রুয়ারি বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিএসএফ কর্তৃক আটককৃত বাংলাদেশী নাগরিক’কে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি এর নিকট হস্তান্তর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

বিএসএফ কর্তৃক আটককৃত বাংলাদেশী নাগরিক’কে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি এর নিকট হস্তান্তর

বিশেষ প্রতিনিধি মোঃসাইফুল ইসলাম বিরল দিনাজপুর
নিউজ, দৈনিক দেশের নিউজ,
দিনাজপুর জেলার (৪২ বিজিবি) এর কিশোরীগঞ্জ বিওপির বিপরীতে প্রতিপক্ষ ৬৩/রাধিকাপুর বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩১/২ এস হতে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে অদ্য ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ গতীর রাতে রাধিকাপুর নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক ০৫ জন (পুরুষ-০৪ জন, মহিলা-০১ জন) কে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের প্রাক্কালে বিএসএফ টহলদল কর্তৃক আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
আটককৃত বাংলাদেশী নাগরিকগণ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার চোপড়া গ্রামের মলিন চন্দ্র রায় এর ছেলে সাদ্দাম রায় (১৯) ও একই গ্রামের প্রিয়নাথ এর ছেলে নয়ন রায় (২১), পীরগঞ্জ উপজেলার বেলশুয়া গ্রামের কালিদাস রায় এর ছেলে অমল রায় (২২), একই উপজেলার নানুহার গ্রামের দূর্য্য রাম এর ছেলে প্রসাদু চন্দ্র রায় (৪৬) ও তার স্ত্রী পারুল রানী (৪৪) বলে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেে বিজিবি।
পরবর্তীতে, সীমান্ত পিলার ৩৩১ হতে ০৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোপড়া নামক স্থানে দুপুরে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে উক্ত বাংলাদেশী নাগরিকদের‘কে বিজিবি এর নিকট হস্তান্তর করেন। উক্ত পতাকা বৈঠকে বিজিবি এর পক্ষে নেতৃত্ব দেন ৪২/কিশোরীগঞ্জ কোম্পানি কমান্ডার নাঃ সুবেদার মোঃ হাবিবুর রহমান এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৬৩/চাঁদগাও কোম্পানি কমান্ডার এসি সুরিয়া পাল।
বিলম্বে প্রাপ্ত তথ্যে বুধবার সন্ধ্যা ৬ টার দিকে আটককৃত ০৫ বাংলাদেশি কে বিরল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান বিজিবি কর্তৃক ০৫ বাংলাদেশি কে হস্তান্তরের বিষয় নিশ্চিত করে বলেন আটকৃতদের আগামীকাল বৃহস্পতিবার আদালতের সোপর্দ করা হবে৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট