
বিরলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ র্যালি ও দোয়া মাহফিল
মোঃ সাইফুল ইসলাম বিরল উপজেলা প্রতিনিধি
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চনমোড়স্থ জীবনিয়া দরবার শরীফের আয়োজনে আনন্দ র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১০টায় কাঞ্চনমোড়ের জীবন মহল, জীবনিয়া দরবার শরীফ থেকে গাড়িবহরসহ একটি বিশাল আনন্দ র্যালি বের হয়। র্যালিটি বিরল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাঞ্চনমোড়স্থ জীবনিয়া দরবার শরীফে এসে শেষ হয়।
র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও জীবনের আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শান্তি-সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।
র্যালিটির নেতৃত্ব দেন সুফী সাধক গুরুজী ড. আনোয়ার চৌধুরী জীবন। পরে জীবনিয়া দরবার শরীফ প্রাঙ্গণে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।