1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী খুলনা নগরী কি শান্তির, নাকি আতঙ্কের? খুন-ছিনতাইয়ের সঙ্গে বাড়ছে মাদকের ভয়াবহতা বিরলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ র‍্যালি ও দোয়া মাহফিল বিভিন্ন শাখায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ Nejlepší online casina v roce 2026: kompletní průvodce výběrem সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রীর বিদিশা গ্রেফতার, কয়রায় বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক হুরে জান্নাত।  ডেঙ্গু আতঙ্কে খুলনা, বাড়ছে উদ্বেগ—স্থানীয় সংসদ সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন। আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় অধ্যাপক ওয়াহিদুজ্জামানকে সংবর্ধনা। দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে, এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৯ জন, চলতি বছরে

অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী

মাসউদ রানা,স্টাফ রিপোর্টার, দিনাজপুর :
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী

” নেতাকর্মীদের প্রতি সহনশীল আচরণের মাধ্যমে দলের ভাবমর্যাদা অক্ষুন্ন রাখার আহ্বান ”

মাসউদ রানা,স্টাফ রিপোর্টার, দিনাজপুর : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বলেছেন, দেশের কোনো নাগরিক অর্থের অভাবে চিকিৎসা নিতে পারবে না—সরকার কখনই এটা হতে দেবে না। প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ভাবে আর্থিক সহায়তা দিয়ে নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

বুধবার(২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপজেলা বিএনপি আয়োজিত উক্ত কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে এমপি বানিয়ে মন্ত্রী হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি আজ আপনাদের সব কথা শোনার জন্য আপনাদের কাছে এসেছি।

তিনি বলেন, আপনারা যারা বিএনপি’র একনিষ্ঠ কর্মী রয়েছেন, তারা প্রত্যেকেই দলের জন্য অনেক ত্যাগের মাধ্যমে কাজ করে যাচ্ছেন।

দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, দেশের তৃণমূল পর্যায়ে পাড়া-মহল্লা ও প্রত্যেকটি ওয়ার্ডে বিএনপি’র কর্মী সংখ্যা বাড়াতে হবে। যোগ্য লোকদের বিএনপি’র কর্মী হিসেবে দলে যুক্ত করতে হবে। বিএনপি একা চলার দল নয়। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে বিএনপি’র পতাকাতলে নিয়ে আসার নাম হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি।

তিনি প্রত্যেক নেতাকর্মীকে সহনশীল আচরণের মাধ্যমে দলের ভাবমর্যাদা অক্ষুন্ন রাখার আহ্বান জানান।

তিনি বলেন, গ্রাম-গঞ্জের যেসব দরিদ্র পরিবারের শিশুরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না বা স্কুলে যাচ্ছে না, আপনারা তাদের চিহ্নিত করুন এবং তাদের পাশে গিয়ে দাঁড়ান। সরকার তাদের আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা করিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে বলে তিনি ঘোষণা দেন।

তিনি আরও বলেন, অসুস্থ রোগীকে চিকিৎসাসেবার জন্য সহযোগিতা করবে সরকার।

আয়োজিত কর্মী সম্মেলনে জেলার হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফিরদৌস রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি”র সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, সহ-সভাপতি মো. আতিকুর রহমান রাজা মাস্টার, হাকিমপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী ।

কর্মী সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাসউদ রানা
স্টাফ রিপোর্টার
২৬ আগস্ট, ২০২৬
০১৭১৪৫৫৭৬৪৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট