
নওগাঁর মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত
নওগাঁ প্রতিনিধি: আল আমিন
নওগাঁর মান্দায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় ফারুক হোসেন (৪০) নামে এক চার্জারভ্যান চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকাল পৌনে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট-সিন্দুরপানিয়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন মান্দা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।