1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তেলসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারকে স্বীকার করতে হবে: গোলাম পরওয়ার। চট্টগ্রামসহ দেশের আইনশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থানে সরকার: পানিসম্পদ মন্ত্রী। কয়রায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। নওগাঁর মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত। চট্টগ্রাম নগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে মিছিল-সমাবেশ করবে বিএনপি। তেলের দাম বৃদ্ধিতে, চট্টগ্রামে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত। পরিকল্পিত, বাসযোগ্য বাণিজ্যিক নগরী গড়তে,খসড়া মাস্টার প্ল্যান নিয়ে মতবিনিময়, : সিডিএ চেয়ারম্যান তরুণদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটালেন চেয়ারম্যান প্রার্থী এহেতেসাম মুনি। এ সময় তরুণদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময়

তেলসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারকে স্বীকার করতে হবে: গোলাম পরওয়ার।

মাসুদ পারভেজ চট্টগ্রাম ব্যুরো প্রধান।
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

তেলসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারকে স্বীকার করতে হবে: গোলাম পরওয়ার।

মাসুদ পারভেজ চট্টগ্রাম ব্যুরো প্রধান।

তেলসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারকে স্বীকার করতে হবে: গোলাম পরওয়ার..
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে না পারা এই সরকারের চরম ব্যর্থতা। এই ব্যর্থতা অবশ্যই সরকারকে স্বীকার করতে হবে। ইতিমধ্যেই জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বৃদ্ধি পাওয়ায় সকল খাতে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক গুণ বেড়ে গেছে। দেশের মানুষকে দুর্বিষহ যন্ত্রণা পোহাতে হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে নেই।

বুধবার রাতে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে মহানগর জামায়াত আয়োজিত সিরাতুন্নবী (সা:) মাহফিলে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, রাষ্ট্র কোন দোকান নয়। এখানে লাভ ক্ষতির চিন্তা কেন করতে হবে? দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রেখে জনগণের দুর্ভোগ লাগব করাই সরকারের মূল দায়িত্ব। সরকারের মন্ত্রী-এমপিরা বলছেন, এই খাতে এতো ভতুর্কী, অমুক খাতে এতো ভর্তুকি, এতো ক্ষতি, এতো লোকসান। আমাদের কথা হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকায় ভর্তুকি দিতে হলে দিবেন। এখানে লাভ-ক্ষতির চিন্তা কেন করতে হবে? কিন্তু বর্তমান সরকার সেই দায়িত্ব পালনের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গত ছয় মাসে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম তিনবার বৃদ্ধি হয়েছে। এতে পরিবহন থেকে শুরু করে কৃষি, উৎপাদন, বিপণন, বিক্রয়সহ সব খাতে প্রভাব পড়ছে। তেলের দামে লিটার প্রতি শুনতে ২০ টাকা মনে হলেও প্রকৃত অর্থে অর্থনীতিতে এর প্রভাব বিরাট। এছাড়াও নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নসহ সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি চলছে এবং চলবে।।

সিরাতুন্নবী (সা:) মাহফিলের আলোচনায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর পৃথিবীতে কেন আগমন হয়েছিল তা প্রত্যেক মুসলমানকে জানতে ও বুঝতে হবে। বর্তমানে কেবল রবিউল আউয়াল মাস এলেই নবীর উপর মাহফিল ও জশনে জুলুস চলতে থাকে। চট্টগ্রাম মহানগরী জামায়াত রবিউস সানি মাসে সিরাতুন্নবী মাহফিল আয়োজন করে বুঝিয়ে দিয়েছেন আমাদের নবী (সা:) কে নিয়ে আলোচনা শুধু রবিউল আউয়াল মাস নয় সারা বছর, সারা মাস, দিনের পর দিন, যুগের পর যুগের চলা দরকার।

কোরআন ও হাদীসের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, হযরত মুহাম্মদ (সা:) যে ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন তা অনুসরণ করলে পুরো দুনিয়ায় শান্তি নেমে আসবে। পৃথিবীর একমাত্র রক্তপাতহীন বিজয় হলো মক্কা বিজয়। সেই মক্কা বিজয়ের মাধ্যমে তিনি পুরো পৃথিবীর সব জাতির জন্য যে ইনসাফ সৃষ্টি করে গেছেন তা অনুসরণ করলে ন্যায় বিচার পাবে পুরো পৃথিবী। তাই মানুষের তৈরি মতবাদ নয় আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে ইসলাম কায়েমকে গুরুত্ব দিয়ে মহানবীর আদর্শকে ধারণ করে ইসলামী সমাজ কায়েম করতে হবে। সৃষ্টি যার আইন চলবে তার, সংসদ থেকে গণভবন সব জায়গায় কোরআনের আইন চলতে হবে। বাংলাদেশে ইসলাম প্রবেশের দরজা এই বীর চট্টগ্রাম থেকে সেই বিজয় শুরু হবে।

মাহফিলে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর নজরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ’র সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, ড. আবুল কালাম আজাদ বাশার৷ এতে আরও বক্তব্য রাখেন, দলটির কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ নগর ও জেলা জামায়াতের নেতারা। মাফফিলে জামায়াতের সাংস্কৃতিক সংগঠনগুলো ইসলামী সংগীত পরিবেশনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট