
খুলনা নগরীর মিনাক্ষী হলের সামনে মোটরসাইকেলের ধাক্কায় হতাহত দুই জন
নিউজ -দৈনিক দেশের নিউজ -বিশেষ প্রতিনিধি-শেখ শহিদুল ইসলাম মিঠু।
খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় মন্টু শেখ ( ৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন মিনাক্ষী সিনেমা হলে সামনে এ ঘটনাটি ঘটে, একই ঘটনায় মোটরসাইকেলের চালক জিম গুরুতর আহত হয়েছেন, তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন,
মৃত মন্টু শেখ, আড়ংঘাটা থানাধীন দক্ষিণ পাড়ার বাসিন্দা মোসলেম শেখের ছেলে,
দৌলতপুর থানার এস আই জাকিরুল ফিরোজ জনান,
সকাল ১০ টার দিকে মন্টু শেখ দৌলতপুর থানাধীন মিনাক্ষী হলে পাশে ওয়ালটন প্লাজার কাছে তার ইজিবাইক রেখে রাস্তা পার হচ্ছিলেন, এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সাজোরে, ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে গিয়ে রোড ডিভাইডারের সাথে মাথায় আঘাত পান, স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ পাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়, এ ঘটনায় মোটরসাইকেল চালক জিম গুরুতর আঘাতপ্রাপ্ত হয়, তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়েছে, মোটরসাইকেলটি স্থানীয়দের হেফাজতে রয়েছে,