1. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  2. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে হত্যা মামলার পলাতক আসামির সাথে একই মন্চে ওসি আবুল কালাম আজাদ। এসপির নিকট দায় এড়িয়ে উল্টো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। Mostbet Platformasının İdman Mərcləri Mütəxəssisi Gözüylə Dərin Təhlili – Mostbet Nədir və Rəqiblərdən Fərqi Nədir? Mostbet Platformasında Fantaziya Turnirləri – Mostbet Fantaziya Liqalarında Komanda Qurmağın Üç Qaydası Glory casino Canlı Diler Ekosistemində Yeni Başlayanların Sakit Səyahəti – Glory casino Canlı Diler Oyunlarına Hazırlıq Glory casino Platformunda Əmsal Analizi və Real Dəyər – Glory casino Qeydiyyatı və İlk Addımlar 1win platforması – 1win qeydiyyatı – Sadəlikdə güc var – 1win girişi – İntizam olmadan heç nə – key points, tips, and quick explanations 1win Platformasında Tilti Dayandır – 1win Qeydiyyat – Tiltin Qırmızı Bayraqlarını Erkən Tanı খুলনার ফুলতলা উপজেলার সিকিরহাটে এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দলের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় Mostbet Platformu – Mostbet Qeydiyyat – Sürətli və Sadə Proses – Mostbet Mobil Tətbiqi – İstənilən Yerdə Oyun শহীদ জিয়া স্মৃতি সংসদের ফুলতলা ৪ নং ইউনিয়নের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

চট্টগ্রামের ১৪টি আসনে বিএনপি, ২টিতে জামায়াত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪৫ বার পড়া হয়েছে

দৈনিক দেশের নিউজ -/চট্টগ্রাম ব্যুরো প্রধান- মাসুদ পারভেজ

চট্টগ্রামের ১৪টি আসনে বিএনপি, ২টিতে জামায়াত

চট্টগ্রাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন।

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের ছাইফুর রহমান।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীর জয়ী হয়েছেন।

তবে উচ্চ আদালতের নির্দেশে তাঁর ফলাফল প্রকাশ স্থগিত থাকবে। তিনি জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নুরুল আমিনকে পরাজিত করেন।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল পাশা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আসলাম চৌধুরী বেসরকারিভাবে জয়ী হয়েছেন, তবে তাঁর ফলাফল স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের আনোয়ার ছিদ্দিক।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনির।

হাটহাজারী উপজেলা ও বায়েজিদ আংশিক সংসদীয় আসনের ১৪৩টি ভোট কেন্দ্রে ব্যারিস্টার মীর হেলাল পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট। মাওলানা নাছির উদ্দিন মুনির পেয়েছেন ৪৪ হাজার ভোট।

ব্যারিস্টার মীর হেলাল ভূমিধস বিজয়ে হাটহাজারী বায়েজিদ এলাকার বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোমবাতি প্রতীকের ইলিয়াস নুরী।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হুমাম কাদের চৌধুরী জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের ডা. এটিএম রেজাউল করিম।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ উল্লাহ জয়ী হয়েছেন। তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, নদীর ওপারে অন্ধকার, এদিকে আলো। আমি বোয়ালখালীকে আলোকিত করতে চাই। কালুরঘাট সেতু করতে হবে। নগর অংশে জলাবদ্ধতা নিরসন করতে হবে। জলাবদ্ধতার কারণে জানমালের ক্ষতি হয়। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ২০০৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন। এটি বাস্তবায়ন করবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা দিয়েছেন। চট্টগ্রামে ব্যবসার প্রাণকেন্দ্রে এখন প্রাণ নেই। প্রাণ ফিরিয়ে আনতে হবে। বন্দর বাংলাদেশের সম্পদ। বন্দরকে কাজে লাগিয়ে অর্থনীতিতে ভূমিকা রাখতে হবে।

জয়ী হওয়ায় ভালো লাগছে উল্লেখ করে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। আমি ২০-৩০টি কেন্দ্র পরিদর্শন করেছি। আমি ইশতেহারে যে কমিটমেন্ট দিয়েছি তা বাস্তবায়ন করাই আমরা প্রধান কাজ।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. একেএম ফজলুল হক।

চট্টগ্রাম-১০ (পাঁচলাইশ, ডবলমুরিং, পাহাড়তলী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাঈদ আল নোমান জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিউল আলম।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার জামাল নিজাম জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী এস এম শাহাজান।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বিএনপির বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন আহমেদ ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী জয়ী হয়েছেন। তিনি বিএনপির নাজমুল মোস্তফা আমিনকে পরাজিত করেন।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম জয়ী হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট