1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলতলা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সারাদেশে চলমান মিথ্যা প্রোপাগান্ডার এবারের টার্গেট বগুড়া শেরপুর থানায় সদ্য যোগদানকৃত, ওসি মইনুদ্দিন।  খুলনা আড়ংঘাটা থানা পুলিশ নতুন রেলস্টেশনের পাশ থেকে ইমন ( ২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার। ১২ আগস্ট দিনাজপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন খুলনায় ভাড়া বাসা থেকে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার খুলনায় আধুনিক জিয়া হল নির্মাণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন। দৈনিক দেশের নিউজ। অনলাইন সহ ই পেপার পএিকা নিউজ সহ দেশের নিউজ টিভি বাংলা চ্যানেল অনলাইন। রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক প্রতারক আহসান হাবিব এর পুরো ফ্যামিলি টাই যেন অপরাধ এর তুলিতে আকা একটি ক্রাইম মানচিত্র।

লামায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ৫০ বছরের বসতভিটা দখলের অভিযোগ,তদন্তে প্রশাসন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬২ বার পড়া হয়েছে

লামায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ৫০ বছরের বসতভিটা দখলের অভিযোগ,তদন্তে প্রশাসন

দৈনিক দেশের নিউজ চট্টগ্রাম বিভাগের বূরো চিফ – মাসুদ পারভেজ /

বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় ছনখোলা এলাকায় পৈতৃক চার একর জমি নিয়ে দুই বোনের পরিবারের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। দীর্ঘ ৫০ বছর ধরে বসবাসরত একটি পরিবারকে উচ্ছেদের চেষ্টা চলছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
উত্তরাধিকার সূত্রে জমি বণ্টন
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুর শুক্কুর মৃত্যুর পর তার চার মেয়ের মধ্যে চার একর জমি সমানভাবে বণ্টন করা হয়। প্রত্যেক মেয়ে এক একর করে জমি পান। তাদের মধ্যে মনোয়ারা বেগম তার অংশের জমিতে বসতঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।
মনোয়ারা বেগমের মৃত্যুর পর তার দুই ছেলে ও এক মেয়ে বর্তমানে ওই জমিতে বসবাস করছেন। এলাকাবাসীর দাবি, প্রায় অর্ধশতাব্দী ধরে তারা সেখানে বসবাস করে আসছেন।
নতুন করে মালিকানা দাবি
মনোয়ারা বেগমের মৃত্যুর পর তার বোন শামসুন্নাহার ওই জমির মালিকানা দাবি করেন। তিনি জানান, ছেনোয়ারা বেগম নামের এক নারীর কাছ থেকে তিনি জমিটি ক্রয় করেছেন এবং বৈধ কাগজপত্র রয়েছে।
তবে সরেজমিন অনুসন্ধানে স্থানীয়দের বক্তব্যে ভিন্ন চিত্র উঠে আসে। গ্রামের সর্দার মনির আহমেদ ও আবুল কাশেম বলেন, “মৃত আব্দুর শুক্কুর জীবদ্দশায় চার মেয়ের মধ্যে সমান ভাগে জমি বণ্টন হয়। মনোয়ারা বেগম তার অংশের জমির বৈধ মালিক ছিলেন। দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পরিবার সেখানে বসবাস করছে। হঠাৎ করে এখন দাবি তোলা হয়েছে।
স্থানীয়দের প্রশ্ন—যদি জমিটি ছেনোয়ারা বেগমের হয়ে থাকে, তবে তিনি কীভাবে মালিকানা পেলেন? তার নাম কীভাবে রেকর্ডে এলো?
দখলচেষ্টার অভিযোগ
এলাকাবাসীর অভিযোগ, মনোয়ারা বেগমের বসতভিটা দখল করে তার সন্তানদের উচ্ছেদের চেষ্টা চলছে। তবে এ অভিযোগ অস্বীকার করে শামসুন্নাহার বলেন, “আমি বৈধভাবে জমি ক্রয় করেছি। এটি আমার ক্রয়কৃত সম্পত্তি।
প্রশাসনের বক্তব্যএ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইন উদ্দিন জানান, মনোয়ারা বেগমের ছেলে মনোর আলম তার খালা শামসুন্নাহারকে বিবাদী করে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
যেসব প্রশ্নের উত্তর মিলেনি
১. জমির মূল খতিয়ান ও রেকর্ড কার নামে?
২. ছেনোয়ারা বেগম কীভাবে জমির মালিকানা অর্জন করেন?
৩. বিক্রয় দলিল ও নামজারি প্রক্রিয়া আইনসম্মত হয়েছে কি না?
৪. দীর্ঘদিনের দখল ও বসবাস আইনি মালিকানায় কতটা প্রভাব ফেলবে?
স্থানীয়দের প্রত্যাশা
এলাকাবাসী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নির্ধারণ ও শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন। জমি সংক্রান্ত বিরোধ যেন বড় ধরনের সংঘাতে রূপ না নেয়, সে বিষয়ে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট