1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা আড়ংঘাটা থানা পুলিশ নতুন রেলস্টেশনের পাশ থেকে ইমন ( ২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার। ১২ আগস্ট দিনাজপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন খুলনায় ভাড়া বাসা থেকে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার খুলনায় আধুনিক জিয়া হল নির্মাণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন। দৈনিক দেশের নিউজ। অনলাইন সহ ই পেপার পএিকা নিউজ সহ দেশের নিউজ টিভি বাংলা চ্যানেল অনলাইন। রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক প্রতারক আহসান হাবিব এর পুরো ফ্যামিলি টাই যেন অপরাধ এর তুলিতে আকা একটি ক্রাইম মানচিত্র। বাংলাদেশের দুর্নীতি নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হওয়ায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা শঙ্কিত সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে একটি চিহ্নিত সিন্ডিকেট সারাদেশে পুলিশের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে মিথ্যা প্রোপাগান্ডা

সারাদিন বিয়ের সানাই বাজা বাড়িতে এখন কান্নার রোল।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

সারাদিন বিয়ের সানাই বাজা বাড়িতে এখন কান্নার রোল।

নিউজ- দৈনিক দেশের নিউজ এর বিশেষ প্রতিনিধি -শেখ শহিদুল ইসলাম মিঠু।

একদিন আগেও যে বাড়িতে বাজছিল বিয়ের সানাই,আসি আনন্দ মুখোশ ছিল আঙ্গিনা, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেই বাড়িতেই এখন বুকফাটা কান্না, আনন্দের আলো নিভে গিয়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া,

বাগেরহাটের মোংলা রামপাল সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে নববধৃসহ চার জনের বাড়ি খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে,

স্থানীয়রা জানান, বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় কয়রার মেয়ে মিতু আক্তারের সঙ্গে মোংলার যুবক সাব্বিরের বিয়ে হয়, সারাদিনের আয়োজন, আত্মীয়-স্বজনের ভিড়, হাসি আনন্দ আর নতুন সংসারের স্বপ্নে ভরে ওঠেছিল পুরো বাড়ি, বিয়ের অনুষ্ঠান শেষে বরপক্ষের সদস্যরা রাতটি ও কাটান কনের বাড়িতেই, রাতভর চলেছে গল্প, আড্ডা হাসি আর ভবিষ্যৎ স্বপ্নের কথা, কেউ জানতো না, এই আনন্দের রাতের পরই অপেক্ষা করছে এমন নির্মম পরিণতি,

বৃহস্পতিবার সকালে আসে বিদায়ের সেই আবেগঘন মুহূর্ত, বাবা মা, আত্মীয়-স্বজনের চোখের জলে ভেজা বিদায় নিয়ে নতুন জীবনের পথে পা বাড়ান নববধূ মিতু, বিয়ের সাজে,স্বপ্ন ভরা চোখে বরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন একটি মাইক্রোবাসে, একই গাড়িতে ছিলেন তার বোন লামিয়া ও দাদি রাশিদাসহ পরিবারের কয়েকজন সদস্য, কিন্তু নিয়তি যেন ওত পেতে ছিল পথেই, বাগেরহাটের রামপাল এলাকায় পৌঁছাতেই একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিয়ের গাড়িবাহী মাইক্রোবাসটির, মুহূর্তে দুমড়ে মুছে যায় গাড়ি, এক নিমিষেই নিভে যায় কয়েকটি তাজা প্রাণের প্রদীপ,

এই ভয়াবহ দুর্ঘটনায় বর সাব্বিরসহ নববধূ মিত আক্তার, তার বোন লামিয়া ও দাদী রাশিদা, নানি আনোয়ারাসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে, আনন্দের যাত্রা পরিণত হয়েছে সুখের যাত্রায়,

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে পড়ে কয়রার আমাদি ইউনিয়ন, যে বাড়িতে একদিন আগেও বিয়ের গান বাজছিল, ছিল আনন্দের কোলাহল, সেই বাড়িতেই এখন শুধুই সজন হারানোর আহাজারি,

প্রতিবেশীরা বলেছেন, সকালেও যে মেয়ে বিয়ের সাজে বিদায় নিয়েছিল, বিকালের মধ্যেই তার মৃত্যুর খবর শুনে কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না, পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া নিহত নববধূ মিতু আক্তার স্থানীয় একটি মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন, স্বপ্ন ছিল নতুন সংসার, নতুন জীবন নতুন ভবিষ্যৎ, কিন্তু নিয়তির নির্মম পরিহাস বিয়ের সাজই হয়ে উঠল তার জীবনের শেষ সাজ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট