1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ আগস্ট দিনাজপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন খুলনায় ভাড়া বাসা থেকে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার খুলনায় আধুনিক জিয়া হল নির্মাণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন। দৈনিক দেশের নিউজ। অনলাইন সহ ই পেপার পএিকা নিউজ সহ দেশের নিউজ টিভি বাংলা চ্যানেল অনলাইন। রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক প্রতারক আহসান হাবিব এর পুরো ফ্যামিলি টাই যেন অপরাধ এর তুলিতে আকা একটি ক্রাইম মানচিত্র। বাংলাদেশের দুর্নীতি নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হওয়ায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা শঙ্কিত সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে একটি চিহ্নিত সিন্ডিকেট সারাদেশে পুলিশের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে মিথ্যা প্রোপাগান্ডা Smart Guide to casino en ligne depot paysafecard Deposits

পুলিশ লাইন্সে “বুদুম বাঁশ” চারা রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

পুলিশ লাইন্সে “বুদুম বাঁশ” চারা রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়”

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :২৪ জুন ২০২৬ খ্রি. দিনাজপুর পুলিশ লাইন্সে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে “বুদুম বাঁশ” চারা রোপণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।

বাঁশ পরিবেশবান্ধব ও দ্রুত বর্ধনশীল একটি উদ্ভিদ, যা মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বাঁশ অর্থনৈতিকভাবেও অত্যন্ত মূল্যবান এবং বিভিন্ন ব্যবহারিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

বৃক্ষরোপণ শেষে পুলিশ সুপার মহোদয় পূর্বে দিনাজপুর পুলিশ লাইন্স ও জেলা পুলিশের বিভিন্ন স্থাপনায় রোপণকৃত গাছপালা ও বৃক্ষসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি গাছগুলোর সার্বিক বৃদ্ধি, পরিচর্যা ও বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের নিয়মিত পরিচর্যার মাধ্যমে বৃক্ষগুলোর সুষ্ঠু বিকাশ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানো ও রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ ‍সুপার (প্রশাসন ও অর্থ), জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), জনাব মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট