1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশে চলমান মিথ্যা প্রোপাগান্ডার এবারের টার্গেট বগুড়া শেরপুর থানায় সদ্য যোগদানকৃত, ওসি মইনুদ্দিন।  খুলনা আড়ংঘাটা থানা পুলিশ নতুন রেলস্টেশনের পাশ থেকে ইমন ( ২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার। ১২ আগস্ট দিনাজপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন খুলনায় ভাড়া বাসা থেকে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার খুলনায় আধুনিক জিয়া হল নির্মাণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন। দৈনিক দেশের নিউজ। অনলাইন সহ ই পেপার পএিকা নিউজ সহ দেশের নিউজ টিভি বাংলা চ্যানেল অনলাইন। রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক প্রতারক আহসান হাবিব এর পুরো ফ্যামিলি টাই যেন অপরাধ এর তুলিতে আকা একটি ক্রাইম মানচিত্র। বাংলাদেশের দুর্নীতি নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হওয়ায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা শঙ্কিত

খুলনার ফুলতলা উপজেলার সিকিরহাটে এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দলের দুঃসাহসিক ডাকাতির ঘটনায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

খুলনার ফুলতলা উপজেলার সিকিরহাটে এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দলের দুঃসাহসিক ডাকাতির ঘটনায়। নিউজ- দৈনিক দেশের নিউজ  খুলনা জেলা বিশেষ প্রতিনিধি-আহাসানুলহক লন্ডন। পুরো এলাকাজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তাবেষ্টিত একটি বাড়িতে পরিকল্পিতভাবে প্রবেশ করে দীর্ঘ সময় ধরে তাণ্ডব চালায় ডাকাতরা।

পুলিশ, সিসিটিভি ফুটেজ ও পারিবারিক সূত্রে জানা যায়, ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল মই ব্যবহার করে শেখ গোলাম মোস্তফার সুরক্ষিত আলিশান বাড়ির ছাদে ওঠে। এরপর ছাদের গ্রিল কেটে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।

একপর্যায়ে ডাকাতরা শেখ গোলাম মোস্তফার ছেলে ও মধুমতি ব্যাংক খুলনা শাখার ম্যানেজার শেখ সাজ্জাদ ইমতিয়াজ ফরিদের ওপর নির্মম হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। এরপর ডাকাতরা সুরক্ষিত কক্ষে থাকা প্রায় ৮ লাখ টাকা নগদ অর্থ এবং প্রায় ৬ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

সূত্র জানায়, রাত ২টা ২৫ মিনিটে ডাকাতি শুরু হয়ে ভোর ৪টা ৭ মিনিট পর্যন্ত চলে। অর্থাৎ প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ডাকাতরা বাড়ির ভেতরে অবস্থান করে নির্বিঘ্নে লুটপাট চালায়।

গুরুতর আহত শেখ সাজ্জাদ ইমতিয়াজ ফরিদকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত জড়িত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট