1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা নগরী কি শান্তির, নাকি আতঙ্কের? খুন-ছিনতাইয়ের সঙ্গে বাড়ছে মাদকের ভয়াবহতা বিরলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ র‍্যালি ও দোয়া মাহফিল বিভিন্ন শাখায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ Nejlepší online casina v roce 2026: kompletní průvodce výběrem সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রীর বিদিশা গ্রেফতার, কয়রায় বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক হুরে জান্নাত।  ডেঙ্গু আতঙ্কে খুলনা, বাড়ছে উদ্বেগ—স্থানীয় সংসদ সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন। আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় অধ্যাপক ওয়াহিদুজ্জামানকে সংবর্ধনা। দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে, এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৯ জন, চলতি বছরে খুমেক হাসপাতাল এলাকায় কুকুরের উপদ্রব আতঙ্কে রোগী-স্বজন, স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীরা।

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার।

মাসুদ পারভেজ। চট্টগ্রাম।
  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার।

চট্রগ্রাম এর বিশেষ প্রতিনিদি -মাসুদ পারভেজ।

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের আগে কয়েক দিন ধরে তার অবস্থান শনাক্তে কাজ করছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে যশোরের বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানোর পর ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। সেখান থেকেই ডেভিড ইমনসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডেভিড ইমনের সঙ্গে ছিলেন তার তিন সহযোগী আলিস তমাল, শাফায়াত ও শামীম। তাঁদের আটক করে পরে গ্রেপ্তার দেখানো হয়।

অভিযানে যশোর জেলা পুলিশ ও চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন। পুলিশ জানায়, ডেভিড ইমনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর যশোরের বিভিন্ন এলাকায় তল্লাশি ও চেকপোস্ট বসানো হয়। গভীর রাতে ঝুমঝুমপুর এলাকায় একটি চেকপোস্টে সন্দেহভাজন চারজনকে থামিয়ে পরিচয় যাচাই করা হয়। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বুধবার বিকেলে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে। এ সময় তার তিন সহযোগীকেও আটক করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারের পর ডেভিড ইমনকে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক অন্যদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, সম্প্রতি চট্টগ্রাম নগরের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে ফোন করার অভিযোগ ওঠে ডেভিড ইমনের বিরুদ্ধে।

ওই সময় নিজের পরিচয় দিয়ে তিনি ওই ব্যবসায়ীকে বলেছিলেন, ‘আমি কে, তা পুলিশের কাছ থেকেই জেনে নিন।’ এরপর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে এবং তাকে গ্রেপ্তারে তৎপরতা শুরু হয়।

চট্টগ্রাম নগরের অপরাধজগতের আলোচিত নাম ডেভিড ইমন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের নথি ও পুলিশের বক্তব্যের ভিত্তিতেই পরবর্তী আইনি প্রক্রিয়া এগোবে।

গ্রেপ্তারের পর ডেভিড ইমনকে চট্টগ্রামে এনে সংশ্লিষ্ট মামলায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্র জানিয়েছে। তাঁর সঙ্গে আটক তিন সহযোগীর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট