
খুমেক হাসপাতাল এলাকায় কুকুরের উপদ্রব আতঙ্কে রোগী-স্বজন, স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীরা।
খুলনা প্রতিনিধি : মোঃ রফিকুল ইসলাম
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ও এর আশপাশের এলাকায় দিন দিন বেড়েই চলেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। হাসপাতাল চত্বরে দলবেঁধে ঘোরাফেরা করছে অসংখ্য কুকুর। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন চিকিৎসা নিতে আসা রোগী, রোগীর স্বজন, হাসপাতালের কর্মচারীসহ আশপাশের বাসিন্দারা। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিশু-কিশোর ও পথচারীদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল ও আশপাশের এলাকায় যেখানে প্রতিদিন হাজারো মানুষের চলাচল, সেখানেই বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ। অনেক সময় কুকুরগুলো দলবেঁধে পথচারীদের ধাওয়া করছে। এতে শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক আরও বেশি ছড়িয়ে পড়ছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের জন্য বিষয়টি আরও উদ্বেগজনক। অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতালের বিভিন্ন ভবনে যাতায়াতের সময় কুকুরের দল সামনে পড়ায় অনেকেই ভয় পাচ্ছেন। রাতের দিকে পরিস্থিতি আরও বেশি ভীতিকর হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, হাসপাতালের আশপাশ দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। বেওয়ারিশ কুকুরের তাড়া খেয়ে শিক্ষার্থীদের দৌড়ে পালানোর ঘটনাও ঘটছে বলে স্থানীয়রা জানান। এতে যেকোনো সময় দুর্ঘটনা কিংবা কুকুরের কামড়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বেওয়ারিশ কুকুরের কামড় থেকে জলাতঙ্কসহ বিভিন্ন গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসমাগমপূর্ণ এলাকায় কুকুরের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ করা জরুরি।
স্থানীয়দের প্রশ্ন—খুমেক হাসপাতাল ও আশপাশের এলাকায় প্রতিদিন এত মানুষের চলাচল থাকা সত্ত্বেও বেওয়ারিশ কুকুরের