1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

মাদ্রাসার নিরাপত্তা কর্মী কর্তৃক শিশু ছাত্রীর সাথে শ্লীলতাহানি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৫৭ বার পড়া হয়েছে

মাদ্রাসার নিরাপত্তা কর্মী কর্তৃক শিশু ছাত্রীর সাথে শ্লীলতাহানি প্রতিবাদে ফুঁসে উঠেছে ফুলতলার গাড়াখোলা বাসি, ঝুলছে বিভিন্ন মোড়ে মোড়ে মানববন্ধনের ব্যানার।

নিউজ -দৈনিক দেশের নিউজ /বিশেষ প্রতিনিধি: রেজোয়ান রাজা/
মাদ্রাসার নিরাপত্তা কর্মীর কাছে নেই ছাত্রীরা নিরাপদে ১৯ জানুয়ারি ২০২৬ দেখা গেলো প্রতিবাদের দাবিতে বিভিন্ন মোড়ে মোড়ে মানববন্ধনের ব্যানার।
গাড়াখোলা দাখিল মাদ্রাসার দায়িত্ব প্রাপ্ত নৈসো প্রহরী/ নিরাপত্তা কর্মী মোঃ ফেরদাউস মোড়ল কর্তৃক একই মাদ্রাসার শিশু ছাত্রীর সাথে শ্লীলতাহানি প্রতিবাদে ফুঁসে উঠেছে ফুলতলার গাড়াখোলা বাসি, ঝুলছে বিভিন্ন মোড়ে মোড়ে মানববন্ধনের ব্যানার। বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল ব্যস্ত। অসহায় ভুক্তভোগী শিশু কন্যার অসহায় পিতা পাইনি সঠিক কোন সুবিচার। ঘটনাটি ঘটেছে খুলনা জেলার ফুলতলা উপজেলাধীন গাড়াখোলা দাখিল মাদ্রাসায়। জানাজায় গাড়াখোলা দাখিল মাদ্রাসা ৪র্থ শ্রেণীর ছাত্রী কে মাদ্রাসার নৈশ্য প্রহরী / দপ্তরি মোঃ ফেরদাউস মোড়ল, পিতা আনোয়ার মোড়ল, ছাত্রীকে অর্থের প্রলোভন দেখিয়ে মাদ্রাসার চারতলার তৃতীয় তলায় ডেকে নিয়ে যায়। একপর্যায়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। কিন্তু ছাত্রী বাধাগ্রস্থ করলে তাকে চড় থাপর মারতে থাকে এতে ছাত্রীর চিৎকারে পথচারীরা এগিয়ে আসে। লম্পট ফেরদাউস ছাত্রীকে কিছু না বলার জন্য হুমকি ধামকি দিতে থাকে। একপর্যায়ে বিষয়টি জানাজানি হয়ে গেলে। জানাযায় ফেরদাউসকে ২/১ টি চড় থাপ্পড় মেরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এবং সাময়িকভাবে মাদ্রাসার চাকরি থেকে বরখাস্ত করে। কিন্তু ভুক্তভোগীর পিতা আব্দুর রশিদ বিশ্বাস সঠিক বিচারের দাবিতে বিভিন্ন স্থানে গেলে কোন বিচার পাননি। যাতে এলাকাবাসীর মধ্য একটি বিদ্রুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যার ফলে ফুলতলার গাড়াখোলা এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ফেরদৌসের বিচারের দাবিতে মানববন্ধনের ব্যানার দেখা যায়। এলাকাবাসি দাবি এই লম্পটের সঠিক বিচার না হলে এলাকার স্বনামধন্য প্রতিষ্ঠান গাড়াখোলা দাখিল মাদরাসায় ছাত্রীদের লেখা পড়ার কোন নিরাপত্তা থাকবে না। যে আতঙ্কে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকরা ছাত্রীদের নিরাপত্তার অভাবে না পড়ানো সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এবং সঠিক বিচার না পেলে কঠিন আন্দোলন করে তুলার কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট