1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে, এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৯ জন, চলতি বছরে খুমেক হাসপাতাল এলাকায় কুকুরের উপদ্রব আতঙ্কে রোগী-স্বজন, স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীরা। দুই বছর পর উত্তর বেদকাশীতে ঐতিহ্যবাহী বৃক্ষ মেলা দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবুজ ফিরিয়ে আনার প্রত্যয়, থাকছে শিশু-কিশোরদের মিরপুর পল্লবী থানার ওসির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা কারীরা এখন টার্গেটে পরিনত করেছে বগুড়ার কৃতি সন্তান পল্লবী থানার এসআই জনাব মোবারক কে নিয়ে। নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত। দেশের নিউজ বাংলা টিভি চ্যানেলেও দৈনিক দেশের নিউজ অনলাইন সহ ই পেপার পএিকা নিউজ দেখুন।  খুলনার লবণচরায় জোড়া হত্যাকাণ্ড বিজিবি’র মহতী উদ্যোগ : দিনাজপুর সীমান্তের বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত। Casino Chile online: guía completa para elegir y jugar seguro en 2026

বিরলে বিএনপির নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪৯ বার পড়া হয়েছে

বিরলে বিএনপির নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

নিউজ- বিরল উপজেলা প্রতিনিধি: মোঃ সাইফুল ইসলাম বিরল উপজেলা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক)-এর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে বিরল পৌরসভায় এক বিশাল নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বিরল শহীদ মিনার চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। পৌর মহিলা দল ও বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মহিলা মা-বোন অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক), সদস্য, দিনাজপুর জেলা বিএনপি ও দিনাজপুর–২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ বাবুল হোসেন।
প্রধান বক্তা ছিলেন বিরল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ নুর জামাল হোসেন সোনাহার।
সমাবেশে সভাপতিত্ব করেন বিরল পৌর মহিলা দলের সভাপতি মোসাম্মৎ মেহেরুন নেছা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, পৌর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান বিরল ৫ নং ইউপি মোঃ মোস্তাফিজুর রহমান আখতারুল, বিরল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আসাদুল হক হিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ—মোঃ মামুনুর রশিদ, মোঃ আমিনুল ইসলাম, মোঃ মমিনুল ইসলাম, মোঃ মনজুর রহমান মহবুর, মোঃ লুৎফর রহমান, মোঃ সাইদুর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ মোক্তার আলী এবং বিরল পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মোসাম্মৎ শিল্পী আক্তারসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক)-কে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট