1. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  2. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : মৃত শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে ২৫ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেন। Mosbet Cazino Onlayn Kazino Oynamaq | Rəsmi Saytda Oyna və Qazan Pinco apk login onlayn kazino oynamaq: Pinco-da hesabınıza daxil olmaq və oynamaq খুলনায় দিনেদুপুরে বিএনপি’র নেতাকে গাজী রফিক( ৩৫) গুলিতে নিহত,  খুমেক হাসপাতালের নতুন প্রজেক্ট ডিরেক্টর ডাঃ সালেহ পলাশ কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। হারানো বিজ্ঞপ্তি আমি হরষিত মন্ডল(২৭) পিতা নীহার রঞ্জন মন্ডল, মাতা কৌশল্যা মন্ডল, জাতীয় পরিচয়পত্র নং ৮৭০৪২৮৬৩৬১ ঠিকানা : ৫৭, গ্রাম Jokerstar Casino Bonus: Sichern Sie sich Ihre Boni für Online-Casino Spiele ফুলতলা, খুলনা: ফুলতলা থানা পুলিশের আয়োজনে স্থানীয় সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর_রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ও ফুলতলা উপজেলা

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : মৃত শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে ২৫ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : মৃত শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে ২৫ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

মোঃ সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি বিরল দিনাজপুর

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-রাজ-২৪৫) এর ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মৃত শ্রমিক পরিবারের সদস্য ও সংগঠনের সদস্যদের মাঝে সর্বমোট ২৫ লাখ ৮০ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়।
শনিবার (১৩ জুন ২০২৬) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দিনাজপুর সদর উপজেলার উত্তর গোসাইপুর এলাকার পিডিবি মোড়স্থ ইউনিয়নের নিজস্ব কমপ্লেক্স ভবনের সামনে আয়োজিত এ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ন কবির খাঁন।
দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ারুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী। পরে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা মুক্ত আলোচনায় অংশ নেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ মিটুল, দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের কর্মকর্তা মো. হুমায়ুন কবির, নীলফামারী জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জামিয়ার রহমান, দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মানিকুল ইসলাম।
সভায় সংগঠনের কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মৃত শ্রমিক পরিবারের ২৪ জন সদস্যকে জনপ্রতি ৫৫ হাজার টাকা করে মোট ১৩ লাখ ২০ হাজার টাকার অনুদান এবং সদস্যদের মেয়ের বিয়ের সহায়তার জন্য ৬০ জনকে জনপ্রতি ২১ হাজার টাকা করে মোট ১২ লাখ ৬০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।
সব মিলিয়ে সংগঠনের পক্ষ থেকে ৮৪ জন উপকারভোগীর মাঝে সর্বমোট ২৫ লাখ ৮০ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়।
বক্তারা শ্রমিকদের অধিকার ও কল্যাণে সংগঠনের ভূমিকার প্রশংসা করে বলেন, শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থেকে মানবিক সহায়তা প্রদানই এ সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট