
অভিযানেও থামছে না সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, বিষযুক্ত চিংড়িসহ নৌকা জব্দ।
খুলনা বিশেষ প্রতিনিধি -মোঃ রফিকুল ইসলাম। কয়রা, খুলনা প্রতিনিধি।দৈনিক দেশের নিউজ অনলাইন সহ ই পেপার পএিকা সহ দেশের নিউজ টিভি বাংলা চ্যানেলে নিউজ দেখুন।
তারিখ: ১ আগস্ট ২০২৬।
আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের ধারাবাহিক অভিযান সত্ত্বেও সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের প্রবণতা থামছে না। সর্বশেষ খুলনার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন নদীতে পরিচালিত এক যৌথ অভিযানে বিষ প্রয়োগে ধরা চিংড়ি মাছসহ একটি নৌকা জব্দ করেছে যৌথ বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় টহলরত সদস্যরা একটি সন্দেহভাজন মাছ ধরার নৌকাকে থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশিকালে নৌকায় থাকা বিষ প্রয়োগে ধরা বিপুল পরিমাণ চিংড়ি মাছ উদ্ধার করা হয়। একইসঙ্গে মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়।
তবে অভিযান দলের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা জড়িত ব্যক্তিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বিষ দিয়ে মাছ শিকারের ফলে সুন্দরবনের জলজ প্রাণী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ ধরনের অপরাধ ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
*উল্লেখ্য*, বিষ দিয়ে মাছ শিকার করলে শুধু লক্ষ্যবস্তু মাছই নয়, ছোট পোনা, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণীও মারা যায়। যা সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য বড় হুমকির মুখে।