1. : lf_WGxRCiZGCvcR :
  2. live@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর : দৈনিক দেশের খবর দৈনিক দেশের খবর
  3. info@www.dainikdeshernews.com : দৈনিক দেশের খবর। :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে, এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৯ জন, চলতি বছরে খুমেক হাসপাতাল এলাকায় কুকুরের উপদ্রব আতঙ্কে রোগী-স্বজন, স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীরা। দুই বছর পর উত্তর বেদকাশীতে ঐতিহ্যবাহী বৃক্ষ মেলা দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবুজ ফিরিয়ে আনার প্রত্যয়, থাকছে শিশু-কিশোরদের মিরপুর পল্লবী থানার ওসির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা কারীরা এখন টার্গেটে পরিনত করেছে বগুড়ার কৃতি সন্তান পল্লবী থানার এসআই জনাব মোবারক কে নিয়ে। নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত। দেশের নিউজ বাংলা টিভি চ্যানেলেও দৈনিক দেশের নিউজ অনলাইন সহ ই পেপার পএিকা নিউজ দেখুন।  খুলনার লবণচরায় জোড়া হত্যাকাণ্ড বিজিবি’র মহতী উদ্যোগ : দিনাজপুর সীমান্তের বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ চট্টগ্রাম সীতাকুণ্ডে বাড়ছে ড্রাগন চাষ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত। Casino Chile online: guía completa para elegir y jugar seguro en 2026

দি মে ক হাসপাতাল ১ হাজার শয্যায় উন্নীত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

দি মে ক হাসপাতাল ১ হাজার শয্যায় উন্নীত

“বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রোগী দেখা এবং অন্যান্য সেবাও নিশ্চিত করতে হবে ”

মাসউদ রানা,স্টাফ রিপোর্ট, দিনাজপুর: দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১৮ আগস্ট সকালে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এ সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনের একটি পত্র সোমবার দুপুরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে।

সূত্রটি জানায়, গত রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২-এর ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬-এর উপ-সচিব শুক্লা সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার শয্যায় উন্নীত করণসহ বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করার বিষয়টি নিশ্চিত করেন।

ওই স্মারকে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা)-এর গত ২৫ মে উল্লেখিত স্মারকের প্রেক্ষিতে এ-সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথ ভাবে প্রতি পালনের শর্তে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নিম্নোক্ত ছকে বর্ণিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের শয্যা সংখ্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশ ক্রমে জ্ঞাপন করা হলো।

এদিকে সেবা প্রার্থীসহ জনবহুল বৃহত্তর জেলা দিনাজপুরের মানুষের প্রত্যাশা শুধু হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করলেই হবে না।
বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রোগী দেখাসহ হাসপাতালে অন্যান্য সেবার মানও বৃদ্ধি করতে হবে। তবেই সাধারণ মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন।

৫০০ শয্যা থেকে এক হাজার শয্যায় উন্নীত হওয়ায় দিনাজপুরবাসী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

 

মাসউদ রানা
স্টাফ রিপোর্টার
১৮ আগস্ট, ২০২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট